পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন(৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে। অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাঁধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম
বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, একজনকে আটক
-
বরিশাল ব্যুরো - আপডেট সময় ১১:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















