ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন

মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে শীতার্ত শিশু,নওমুসলিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সম্প্রতি দিনাজপুরের বিভিন্ন এলাকায় খতমে নবুওয়ত মারকায বাংলাদেশের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা শাখার সবাহী মক্তবের ১৫২ জন শিশুর মাঝে কানটুপি, মোজা ও সোয়েটার বিতরণ করা হয়। এ ছাড়া ৫০ জন নওমুসলিম, অসহায় ও দুস্থ মানুষের হাতে লেপ,পাঞ্জাবি এবং নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি নওমুসলিমদের সহযোগিতা, ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় দাওয়াহ কার্যক্রমও পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল হাফেজ মাওলানা আল-আমীন এবং সহযোগী সদস্য মুফতি আল-আমীন সাদেক ও মাওলানা হাবিবুর রহমান রাহাত উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, মুফতি ওয়াক্কাস হেলেঞ্চাকুরি, হাফেজ বেলাল হুসাইন, আলহাজ্ব মো. আকরামুল ইসলাম সোহাগ, হাজী সেলিম সারোয়ার, খতমে নবুওয়ত মারকায বাংলাদেশের পঞ্চগড় শাখার দায়িত্বশীল ও মুবাল্লিগ মাওলানা মশিউর রহমান এবং দিনাজপুর শাখার মুবাল্লিগ মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য কেবল শীতার্ত মানুষের শীত নিবারণ নয়; বরং মানবিক সেবার পাশাপাশি মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা, ঈমানি চেতনা ও ধর্মীয় সচেতনতা ছড়িয়ে দেওয়া। তাদের প্রত্যাশা, সেবামূলক এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটার পাশাপাশি ঈমান-আকিদা সংরক্ষণের দাওয়াতি কার্যক্রমও আরও গতিশীল হবে। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়াÑতিনি যেন এ মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের ফিকির, দান-অনুদান ও দ্বীনি খেদমত কবুল করেন এবং এই মানবিক ও দাওয়াতি প্রচেষ্টাকে সবার নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন

আপডেট সময় ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬