মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মামলা চলমান থাকায় প্রতিপক্ষ হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদারকে পরাস্ত করতে তার প্রতিপক্ষ তাকে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছে বলে দাবি করেন। মিথ্যা অভিযোগের ভিত্তিতে হাবুল শিকদারের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে তার প্রতিপক্ষ। এ ঘটনার সঠিক তদন্ত চেয়ে প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বৃদ্ধ হাবুল শিকদার। সচেতন মহল মনে করেন, একটি ঘটনাকে কেন্দ্র করে একাধিক অপরাধে জড়িয়ে পড়ছে একটি মহল। থানায় অভিযোগ না করে সম্মান ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে। জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের হাবিবুর রহমান শিকদারের সাথে দির্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী কামাল মালের সাথে। জমি সংক্রান্ত সমস্যার সমাধান পেতে হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদার বাদী হয়ে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। স্থানীয় রাজনীতিতে মুরাদ চেয়ারম্যান, কামাল মাল ও জাকির সরদার একই পন্থী বলে জানা যায়। জমি নিয়ে বিরোধের জন্য মুরাদ চেয়ারম্যান কয়েকদফা সালিশ করেন। জমির কাগজপত্র মূলে সমাধান দিতে পারলে সব সিদ্ধান্ত মেনে নিতে রাজি হন হাবুল শিকদার। অন্যদিকে নিজ ইচ্ছের বাইরে কোন রায়কে মানতে রাজি হননি কামাল মাল। স্থানীয়ভাবে কোন সমাধান না হওয়ায় মামলা চলমান ছিল। এক পর্যায়ে সেই মামলার রায় কামাল মালের বিপক্ষে হতে চলছে বুঝে হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদারকে পরাস্থ করতে ষড়যন্ত্রের পায়তারা করতে থাকেন। কামাল মালের স্ত্রী চেয়ারম্যান মুরাদ সরদার ও জাকির সরদারের চাচাতো বোন এবং কথিত ধর্ষণ চেষ্টা করা হয় যে মেয়েকে তার বাবা ইমরান, কামাল মালের স্ত্রীর ভাতিজা। তাদের পরিকল্পনা মতো, কামাল মালের পরিবারের কাউকে বাদী বা ভুক্তভোগী না বানিয়ে কামাল মালের আত্মীয় ইমরানের মেয়েকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা নাটক সাজানো হয়। গত ২ অক্টোবর ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। সেই নাটকের অংশ হিসেবে থানা বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের না জানিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা ও মামলার বর্ণনায় বেশ অসঙ্গতি রয়েছে। এছাড়া অভিযোগে যাদের মূল স্বাক্ষী করা হয়েছে তারা ঘটনাস্থলে ছিলেন না, যার প্রমান পাওয়া গেছে। গত ২অক্টোবর ২০২৬ তারিখে একটি ঘটনাকে কেন্দ্র করে হাবুল শিকদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। পরে ৫ অক্টোবর বিকেলে অর্ধশতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল তাঁর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বসতভিটায় অগ্নিসংযোগ, ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করলেও চরম নিরাপত্তাহীনতা ভুগছে ভুক্তভোগী পরিবারটি। তাই গত ৭নভেম্বর ভূক্তভোগী ৭৫ বছর বয়সী বৃদ্ধ হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পৃথক পৃথক লিখিত আবেদন করেন। আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনবোধে মামলাগুলোর অধিকতর তদন্ত সিআইডি অথবা পিবিআইয়ের মতো উপযুক্ত সংস্থাকে দায়িত্ব দেয়ার নিবেদনও করেন তিনি। স্থানীয় সচেতন মহল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ মিমাংসার জন্য বসা হয় কয়েক দফা। স্থানীয় রাজনীতি, ব্যক্তি স্বার্থসহ নানা কারনে বিরোধটি মিমাংসা হয়নি। মুরাদ চেয়ারম্যান ও তার সমর্থকরা একটি পক্ষকে সমর্থন দেয়ায় বিষয়টি জটিল আকার ধারন করেছে। মুরাদ চেয়ারম্যানের উচিৎ ছিল নিরপেক্ষভাবে চেষ্টা করে সমস্যাটি সমাধান করা। একটি ঘটনার কারনে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সাম্প্রতিক সময়। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিৎ সঠিক তদন্ত করে বিষয়টি সুন্দরভাবে সমাধান করা। ভুক্তভোগী হাবিবুর রহমান হাবুল শিকদার বলেন, তার সাথে জমি নিয়ে কয়েক বছর যাবৎ মামলা চলছে কামাল মালের সাথে। সেই জেরে কামাল মালের আত্মীয় স্বজনদের নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে। পরে তার আত্মীয় ইমরানের মেয়েকে দিয়ে ধর্ষণচেষ্টার একটি মিথ্যা অভিযোগ তোলেন। এর পরে সুপরিকল্পিতভাবে তার বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় মামলা দয়ের করা হয়। সব ঘটনার সত্য উদঘাটন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনবোধে মামলাগুলোর অধিকতর তদন্ত সিআইডি অথবা পিবিআইয়ের মতো উপযুক্ত সংস্থাকে দায়িত্ব দেয়ার নিবেদনও করেন তিনি। এ বিষয়ে ধর্ষণ চেষ্টা মামলার বাদী মারিয়া বলেন, কামাল মাল তাদের আত্মীয় হন। হাবুল শিকদারের বিষয়ে অভিযোগটি সত্যি।
তারা ধর্ষণ চেষ্টার ঘটনা কাউকে না জানালেও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাবুল শিকদারের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের থানায় মামলার পরামর্শ দেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনাটি জেনে তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়েছি। দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যকোন সংস্থা তদন্ত করলে এবং আমাদের সহযোগীতা চাইলে সততার সাথে সহযোগীতা করা হবে।
সংবাদ শিরোনাম
কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন
-
জাহিদ (কালকিনি) মাদারীপুর - আপডেট সময় ০৮:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















