ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

আইপিএলে ফিরছেন মোস্তাফিজ?

আসন্ন আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান
ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের বরফ গলতে শুরু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইপিএলের গত আসরে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েও উগ্রবাদীদের হুমকিতে শেষ পর্যান্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কোলকাতা নাইট রাইডার্স। তবে আসন্ন আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটারের নিলামে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হওয়ার খবর মিলেছে।
নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আইপিএলের মিনি নিলামের আগে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
গত বছরের ডিসেম্বরের অস্থিরতার মধ্যে কোলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার প্রায় ১০ মাস পর এই পরিবর্তন দেখা যাচ্ছে। বিসিসিআইয়ের নির্দেশনার পরই মোস্তাফিজকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করছেন মোস্তাফিজ। তার সঙ্গে নিলামে নাম লেখাচ্ছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এর আগে গত ডিসেম্বরের মিনি নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র লড়াই হয়েছিল।
মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিসিসিআইয়ের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এর প্রতিবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে।
আইসিসি বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করলে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। পরে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পায় স্কটল্যান্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

আইপিএলে ফিরছেন মোস্তাফিজ?

আপডেট সময় ০৮:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬