২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০০০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে ‘কবির খান স্মৃতি সংসদ’। ১৫ নভেম্বর ২০২৬, রোববার, সকাল ১০টায় রাজধানীর খামারবাড়ি, ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সংবর্ধনা অনুষ্ঠানের। আয়োজনে জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটি মেধাভিত্তিক ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে কবির খান স্মৃতি সংসদ
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৬:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























