ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত Logo বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে কবির খান স্মৃতি সংসদ Logo বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা Logo এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন Logo জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী Logo বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 1

বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৬ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর ০৬ ক্যাম্পাস। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের লে. কর্নেল (অব.) কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় দু’দিনের এই আনন্দ আয়োজন। অনুষ্ঠানের ১ম দিন অর্থাৎ ১১ নভেম্বর, অংশগ্রহণ করে সেক্টর ৬ ক্যাম্পাসের নার্সারি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। এদিন প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম। অনুষ্ঠানের ২য় দিন অর্থাৎ ১২ নভেম্বর, অংশগ্রহণ করে সেক্টর ৬ ক্যাম্পাসের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এদিন প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, মাইলস্টোন স্কুল ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম খান (অব.)। উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সেক্টর ৬ ক্যাম্পাসের অধ্যক্ষ এম. হেমায়েত উদ্দিন সিকদার।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর ০৬ ক্যাম্পাস আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ যা শিক্ষার্থীদের সাফল্য, উৎকর্ষ ও বিজয়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত নান্দনিক এই আয়োজনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটিকা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষাংশে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে সেক্টর ৬ ক্যাম্পাসের সকল শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত অভিভাকগণের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত এবং উৎসবমুখর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬