ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৯:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 6

শনিবার ১৪ নভেম্বর টেক্সাসের স্টারবেসে অবস্থিত স্পেসএক্স লঞ্চপ্যাড থেকে ১৫তম পরীক্ষামূলক ফ্লাইটে স্পেসএক্স স্টারশিপ কক্ষপথ থেকে লঞ্চপ্যাডে ফিরে আসে। ছবি: রয়টার্স

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এই প্রথম মহাকাশ থেকে ফিরে আসা কোনো বিশাল আকৃতির স্টারশিপ রকেটকে মাঝ আকাশেই সফলভাবে ধরে ফেলল লঞ্চপ্যাড টাওয়ারের বিশাল দুটি যান্ত্রিক বাহু। ২২ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে শনিবার ঐতিহাসিক এই মুহূর্তটির স্বাক্ষী হয় পুরো বিশ্ব। শনিবার সকালে মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে টেক্সাসের স্টারবেসের ওপর ধীরে ধীরে নেমে আসে স্টারশিপ। এরপর লঞ্চপ্যাড ২-এর ওপরে থাকা সুবিশাল দুটি যান্ত্রিক বাহুর মাঝখানে অত্যন্ত নিখুঁত ও মসৃণভাবে এসে থামে মহাকাশযানটি। মহাকাশ থেকে ফিরে আসা কোনো স্টারশিপকে মাঝ আকাশে ধরে ফেলার ঘটনা এটিই প্রথম।
এই অভাবনীয় সাফল্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক তার ‘বিস্ময়কর দলকে’ অভিনন্দন জানান। স্পেসএক্সের কর্মকর্তারা জানান, শনিবারের এই সফল ক্যাচ স্টারশিপের পূর্ণাঙ্গ পুনঃব্যবহারযোগ্যতার সক্ষমতাকে স্পষ্টভাবে প্রমাণ করেছে, যা ভবিষ্যতে মহাকাশ যাত্রাকে দ্রুততর ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধরা রয়ে গেল ‘ডাবল ক্যাচ’
তবে মিশনটি পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। এর আগের দিন শুক্রবার (১৩ নভেম্বর) টেক্সাস থেকে উৎক্ষেপণের পরপরই প্রথম ধাপের প্রধান বুস্টারটি মাঝপথেই বিস্ফোরিত হয়। ফলে একসঙ্গে দুটি অংশকে ধরার কাঙ্ক্ষিত ‘ডাবল ক্যাচ’ সাফল্য অর্জন হয়নি প্রতিষ্ঠানটির।

সমস্যা তৈরি হওয়ার ঠিক আগে বুস্টার থেকে নিরাপদে আলাদা হয়ে ওপরের ধাপের মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক উপগ্রহ মহাকাশে স্থাপন করে।
স্পেসএক্সের টেক টিস জানান, ফেরার পথে যানটির ইঞ্জিনগুলো নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যায়। বুস্টারের নিজস্ব গাইডেন্স সিস্টেম বুঝতে পারে যে এটি সঠিক অবস্থানে নেই; ফলে স্বয়ংক্রিয়ভাবে সেটির গতিপথ পরিবর্তন করে সাগরে পতিত হওয়ার ব্যবস্থা করা হয় এবং তা আত্মধ্বংস হয়। প্রকৌশলীরা বর্তমানে এই ক্রুটির আসল কারণ অনুসন্ধানে কাজ করছেন।
অবশ্য শুক্রবার বুস্টার পুনরুদ্ধার ব্যর্থ হলেও এর আগে অতীতে তিনবার সফলভাবে বুস্টার ধরে ফেলার রেকর্ড রয়েছে স্পেসএক্সের, যা এই প্রযুক্তির নির্ভরযোগ্যতাকে আগেই জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছে।
নাসার উচ্ছ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনা
চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী ‘আর্টেমিস’ প্রকল্পের জন্য স্পেসএক্সের স্টারশিপ রকেট ব্যবহারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, “এটি প্রায় জাদুর মতো ছিল।”
এবারের মিশনে স্টারশিপ ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারপাশে ১৪ বার চক্কর (ল্যাপ) সম্পন্ন করে, যা পূর্ববর্তী মিশনের এক থেকে দুটি ল্যাপের তুলনায় বহুগুণ বেশি। স্পেসএক্স নিশ্চিত করেছে, মহাকাশযানটির অত্যন্ত গুরুত্বপূর্ণ হিট শিল্ডসহ প্রতিটি যন্ত্রাংশই নিখুঁতভাবে কাজ করেছে।
২০২৩ সাল থেকে পূর্ণাঙ্গ আকারের স্টারশিপের এটি ছিল ১৫তম পরীক্ষামূলক ফ্লাইট এবং কক্ষপথে এর দ্বিতীয় যাত্রা। ১২৪ মিটার (৪০৭ ফুট) দীর্ঘ স্টারশিপ বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী রকেট, যা মূলত চাঁদ ও মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপের নিয়মিত উৎক্ষেপণ শুরু করার পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। তথ্যসূত্র: আল-জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

আপডেট সময় ০৯:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬