ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo স্পিডবোটের বাধায় বিপাকে লঞ্চ, অসহায় বিআইডব্লিউটিএ

স্যামসাং ফোনে সাইবার হামলা ঠেকাতে চালু রাখুন এই ফিচার

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ১১:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 6

স্যামসাং গ্যালাক্সি ফোনে নিরাপত্তা বাড়াতে রয়েছে অটো ব্লকার ফিচার। ছবি: এআইয়ের সহায়তায় বানানো। স্যামসাং ২০২৩ সালের অক্টোবরে ওয়ান ইউআই ৬ উন্মোচনের সময় প্রথম ‘অটো ব্লকার’ ফিচার চালু করে। ইউএসবি পোর্টের মাধ্যমে সাইবার হামলা ঠেকানোসহ বেশ কিছু নিরাপত্তা সুবিধা রয়েছে এতে। তবে শুরুতে ফিচারটি নিজে থেকে চালু হতো না। ব্যবহারকারীকে সেটি চালু করে নিতে হতো।
২০২৪ সালের জুলাইয়ে ওয়ান ইউআই ৬.১.১ উন্মোচনের পর থেকে নতুন গ্যালাক্সি ফোনগুলোতে অটো ব্লকার ফিচারটি ডিফল্টভাবেই চালু রাখছে স্যামসাং। তবে পুরোনো ফোনে সফটওয়্যার আপডেট করলেও সেটিংটি নিজে থেকে পরিবর্তন হয় না। তাই ব্যবহারকারীকে সেটি ম্যানুয়ালি চালু করতে হবে। একবার চালু করলে সেটি বন্ধ না রাখাই ভালো। স্যামসাং ফোনের বিল্ট-ইন নিরাপত্তা ফিচারগুলো বন্ধ না রাখার পরামর্শ দেওয়া হয়।
অটো ব্লকার শুধু ইউএসবি পোর্টের মাধ্যমে সাইবার হামলাই ঠেকায় না, গ্যালাক্সি স্টোর ও গুগল প্লে স্টোরের বাইরে থেকে অননুমোদিত অ্যাপ ইনস্টল করাও বন্ধ করে। ফলে গ্যালাক্সি ফোনের নিরাপত্তা বাড়াতে এটি কার্যকর ভূমিকা রাখে। স্যামসাংয়ের স্প্যাম কল প্রতিরোধী ফিচারের সঙ্গেও এটি ভালোভাবে কাজ করে। কোনো ফোনে অটো ব্লকার চালু না থাকলে সেটিংস থেকেই একটি সুইচ অন করে ফিচারটি ব্যবহার করা যায়।
স্মার্টফোনের ইউএসবি পোর্ট শুধু চার্জ দেওয়ার কাজেই ব্যবহৃত হয় না। এর মাধ্যমে ফোনের তথ্য আদান-প্রদানও সম্ভব। ফলে বাড়ির বাইরে কোথাও ফোন চার্জ দেওয়ার সময় ব্যবহার করা পোর্টটি নিরাপদ কি না, তা বোঝার উপায় থাকে না। অসাধু ব্যক্তিরা এমন পোর্টের মাধ্যমে ফোনের তথ্য চুরি করতে পারে। এমনকি ফোনে ক্ষতিকর সফটওয়্যারও ইনস্টল করতে পারে। এ ধরনের সাইবার হামলাকে বলা হয় ‘জুস জ্যাকিং’। তবে এ ধরনের ঘটনা খুব বেশি ঘটে না।
স্যামসাং গ্যালাক্সি ফোনে অটো ব্লকার যেভাবে চালু করবেন
অটো ব্লকার চালু করতে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। এরপর ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করে ‘অটো ব্লকার’ নির্বাচন করতে হবে। নতুন একটি পেজ খুলবে। সেখানে একেবারে ওপরে অটো ব্লকার চালু বা বন্ধ করার সুইচ পাওয়া যাবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য সুইচটি চালু রাখতে পারেন। তবে ফিচারটির কারণে কিছু অ্যাপ ব্যবহারে সমস্যা হলে এটি বন্ধও করা যায়।
উদাহরণ হিসেবে, এফ-ড্রয়েডের মতো অ্যাপ স্টোর থেকে এপিকে ফাইল ডাউনলোড করা গেলেও অটো ব্লকার চালু থাকলে সেগুলো ইনস্টল করা যাবে না। কারণ, অটো ব্লকার এসব অ্যাপকে অনির্ভরযোগ্য উৎস থেকে আসা হিসেবে শনাক্ত করে।
ওয়ান ইউআই ৬.১.১ বা এর পরের সংস্করণ ব্যবহার করা গ্যালাক্সি ফোনে অটো ব্লকার পেজের নিচে ‘ম্যাক্সিমাম রেস্ট্রিকশনস’ নামে আরেকটি অপশন রয়েছে। এটি চালু করলে ফোনের নিরাপত্তা আরও বাড়ে। এর মধ্যে রয়েছে অ্যাপে ভাইরাস শনাক্ত করা, অ্যাপকে প্রশাসনিক ক্ষমতা দেওয়া বন্ধ করা, স্যামসাং মেসেজেসে লিংক ও লিংকের প্রিভিউ আটকে দেওয়া এবং স্যামসাং গ্যালারিতে শেয়ার করা অ্যালবাম বন্ধ রাখার সুবিধা।
এ ছাড়া স্যামসাং মেসেজেস ও গ্যালারির মাধ্যমে ছবি শেয়ার করার সময় স্বয়ংক্রিয়ভাবে ছবির অবস্থানসংক্রান্ত তথ্য মুছে ফেলা, ২জি নেটওয়ার্ক সংযোগ বন্ধ রাখা এবং অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় যুক্ত হওয়া ঠেকানোর সুবিধাও রয়েছে।
অটো ব্লকারের মাধ্যমে আরও বেশি নিরাপত্তা পেতে চাইলে ‘ম্যাক্সিমাম রেস্ট্রিকশনস’ চালু করা যেতে পারে। তবে প্রতিদিনের সাধারণ ব্যবহারের জন্য এটি অপরিহার্য নয়। অর্থাৎ, অটো ব্লকার চালু রেখেই ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ফোনের নিরাপত্তার মাত্রা নির্ধারণ করতে পারবেন। সূত্র: বিজিআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

স্যামসাং ফোনে সাইবার হামলা ঠেকাতে চালু রাখুন এই ফিচার

আপডেট সময় ১১:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬