ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া Logo চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এর কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ Logo কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ করে দিচ্ছে পেপে চাষ Logo বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা সরকারের: আইনমন্ত্রী Logo রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী Logo কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা: শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য, জনমনে স্বস্তি Logo সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির Logo বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

পুরোনো নকিয়া ফোন কেন এত টেকসই ছিল?

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 6

২০০০ সালের শুরুর দিকে যারা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তারা নকিয়া ১১০০, ১৬০০ কিংবা ৩৩১০-এর অসাধারণ স্থায়িত্বের কথা জানেন। এগুলো নকিয়ার ইতিহাসের অন্যতম জনপ্রিয় ফোন। পুরোনো নকিয়ার ফোনগুলো এতটাই মজবুত ছিল যে হাত থেকে পড়ে গেলেও সহজে নষ্ট হতো না। অথচ একই উচ্চতা থেকে পড়লে এখনকার অনেক স্মার্টফোনের পর্দা ভেঙে যেতে পারে।
পুরোনো নকিয়া ফোনের এই স্থায়িত্বের রহস্য লুকিয়ে ছিল সেগুলো তৈরির উপকরণে। তখন নকিয়া আকর্ষণীয় প্রিমিয়াম নকশার চেয়ে ফোনের স্থায়িত্বের ওপর বেশি গুরুত্ব দিত। তাই ক্লাসিক মডেলগুলো তৈরিতে ব্যবহার করা হতো পুরু প্লাস্টিকের পলিমার। এসব উপকরণে কিছুটা নমনীয়তা থাকায় ফোন মাটিতে পড়লেও আঘাতের ধাক্কা শোষণ করতে পারত। ফলে বাইরের কাঠামো ভেঙে যাওয়ার বদলে কিছুটা বেঁকে আবার আগের অবস্থায় ফিরে আসত।
অন্যদিকে, বর্তমান স্মার্টফোনের নকশা একেবারেই আলাদা। এসব ফোনে বড় কাচের প্যানেলের সঙ্গে শক্ত ধাতব কাঠামো ব্যবহার করা হয়। মহাকাশযানে ব্যবহারের উপযোগী অ্যালুমিনিয়াম ও শক্তিশালী কাচ দেখতে সুন্দর হলেও এগুলো খুব বেশি নমনীয় নয়। ফলে নতুন স্মার্টফোন হাত থেকে পড়ে শক্ত মেঝেতে আঘাত করলে ধাতব কাঠামোর মাধ্যমে সেই ধাক্কা সরাসরি ভঙ্গুর পর্দায় পৌঁছাতে পারে। এতে পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা বাড়ে।
নকিয়ার পুরোনো ফোনের স্থায়িত্বের আরেকটি কারণ ছিল পর্দার আকার। এসব ফোনে ছোট একরঙা ডিসপ্লে ব্যবহার করা হতো। ডিসপ্লেগুলো ফোনের কাঠামোর কিছুটা ভেতরে বসানো থাকত এবং পুরু প্লাস্টিকের আবরণ দিয়ে সুরক্ষিত থাকত। ফলে ফোনের ভঙ্গুর অংশের খুব সামান্যই বাইরে উন্মুক্ত থাকত। অন্যদিকে, এখনকার স্মার্টফোনে প্রায় পুরো সামনের অংশজুড়েই টাচস্ক্রিন থাকে। তাই ফোনে সুরক্ষার জন্য কেস ব্যবহার না করলে একবার পড়ে গেলেই পর্দা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
পড়ে গেলে খুলে যাওয়া ছিল ফোনের নকশারই অংশ
ছোট পর্দা ও মজবুত প্লাস্টিকের কাঠামোর পাশাপাশি নকিয়ার পুরোনো ফোনের স্থায়িত্বের অন্যতম কারণ ছিল এর মডিউলার নকশা। শক্ত মেঝেতে ফোন পড়ে গেলে সেটি সাধারণত তিনটি অংশে আলাদা হয়ে যেত। অংশগুলো হলো মূল কাঠামো, খোলার উপযোগী পেছনের কভার ও ব্যাটারি।
বিষয়টি দেখতে কিছুটা অস্বাভাবিক মনে হলেও এটি ছিল ফোনের নকশারই অংশ। পড়ে গিয়ে ফোনের অংশগুলো আলাদা হয়ে যাওয়ার ফলে আঘাতের শক্তি ছড়িয়ে পড়ত। এতে মূল কাঠামো বা পর্দার ক্ষতি হওয়ার আশঙ্কা কমত। এরপর ব্যবহারকারী শুধু আলাদা হয়ে যাওয়া অংশগুলো তুলে আবার জুড়ে দিলেই ফোন চালু করা যেত। এ কারণেই পুরোনো নকিয়ার ফোনগুলো এতটা টেকসই হিসেবে পরিচিতি পেয়েছিল।
তবে বর্তমান স্মার্টফোনে এই নকশার ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন ফোন যতটা সম্ভব পাতলা করার পাশাপাশি বড় পর্দা ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হয়। পাতলা নকশা ও পানিরোধী সুবিধা নিশ্চিত করতে ফোনের বিভিন্ন অংশ শক্তিশালী আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। ফলে ফোন পড়ে গেলে এর কোনো অংশ সহজে আলাদা হওয়া বা নড়াচড়া করার সুযোগ থাকে না।
কিন্তু ফোন পড়ে গেলে আঘাতের শক্তি কোথাও না কোথাও ছড়িয়ে পড়বেই। সাধারণত শক্তি এমন পথ খুঁজে নেয়, যেখানে বাধা কম। বর্তমান ফোনের ক্ষেত্রে এর ফলে পর্দা ভেঙে যেতে পারে। কারণ পুরোনো নকিয়ার মতো ফোনের অংশগুলো আলাদা হয়ে আঘাতের শক্তি ছড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না।
বর্তমান ফোন নির্মাতারা এখন ব্যবহারিক সুবিধা ও উন্নত প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আধুনিক স্মার্টফোনের সক্ষমতা পুরোনো ফোনের তুলনায় অনেক বেশি। তবে নকিয়া ১১০০, ১৬০০ কিংবা ৩৩১০-এর মতো পুরোনো ফোনের যে সরল ও মজবুত নকশা সেগুলোকে প্রায় অবিনশ্বর করে তুলেছিল, সেই বৈশিষ্ট্য এখনকার ফোনে আর দেখা যায় না।
সূত্র: বিজিআর

ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া

পুরোনো নকিয়া ফোন কেন এত টেকসই ছিল?

আপডেট সময় ০২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬