ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া পরিশোধ এবং বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে গত কয়েকদিনের টানা আন্দোলন, উত্তেজনা ও থমথমে পরিস্থিতির পর গতকাল রোববারও (১৫ নভেম্বর) অধিকাংশ কারখানা ব্যস্ত সময় পার করছে। কিছু কারখানায় মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী বা নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ রাখলেও, খোলা থাকা কারখানাগুলোতে সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। পুরোদমে সচল রয়েছে উৎপাদন কার্যক্রম। তবে এর মাঝেও গাজীপুরের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। পুরো শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ, যৌথ বাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।
গতকাল রোববার সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া এবং হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় ভিন্ন চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে শান্তিপূর্ণভাবে ভেতরে প্রবেশ করেন। অন্যদিকে, নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতেও কোনো ধরনের অস্থিরতার খবর পাওয়া যায়নি, সকল শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এখানকার কারখানাগুলো উৎপাদনে ব্যস্ত সময় পার করছে বলে জানিয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধরা।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে নিজ নিজ বিভাগে কাজে যোগদান করেছেন।
তবে সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী এ পর্যন্ত ৪০টির বেশি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গাজীপুরের কালিয়াকৈর ও মৌচাক এলাকায় পরিস্থিতি কিছুটা মিশ্র। একদিকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও, অন্যদিকে কিছু স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সকাল ৯টার মধ্যে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মালিকপক্ষ আজ বিভিন্ন কারণে কিছু কারখানা বন্ধ রেখেছে। তবে জেলার বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় সকাল থেকেই স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। মৌচাক এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয়। এদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দাবি করেন, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত পোশাক শ্রমিক নন। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে এবং এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই বেতনে সংসার চালানো অসম্ভব। বাড়ি ভাড়া, খাবার ও সন্তানদের পড়াশোনা চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাঁরা বলেন, ‘আমরা কাজ করতে চাই, কিন্তু বাঁচার মতো ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চাই। তবে কাজ বন্ধ করে নয়, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছি।’
অপরদিকে কারখানা মালিকপক্ষের প্রতিনিধিরা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্ডার সংকট, গ্যাস-বিদ্যুতের ঘাটতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে হঠাৎ করে এই মাত্রায় মজুরি বাড়ানো কঠিন। পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে আরও কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মালিকপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক বলেন, ‘আমরা কারখানা চালাতে চাই এবং শ্রমিকদের নিরাপত্তা দিতে সচেষ্ট আছি। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে এবং কারখানার বাইরে ভাঙচুর বা হামলা হলে উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।’
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সড়কে পুলিশ ও বিজিবির টহল দলের পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং লাইভ ফুটেজের মাধ্যমে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার মান রক্ষার পাশাপাশি মালিকপক্ষের উৎপাদন ধারাবাহিকতা রক্ষা করা দেশের পোশাক খাতের স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি। চলমান পরিস্থিতিতে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমেই শিল্পাঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে শ্রমিকদের ব্যানারে শিল্পাঞ্চল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির পেছন থেকে যেসব কুচক্রীমহল ইন্ধন দিচ্ছে তাদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

আপডেট সময় ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬