ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে

  • আইটি
  • আপডেট সময় ০৮:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 5

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে আসছে মেটা। এবার ইনস্টাগ্রামের মতো ছবি ও ছোট ভিডিও পাঠানোর সুবিধা যুক্ত হতে চলেছে এই মেসেজিং অ্যাপে। নতুন এই ফিচারের নাম ‘জেপস (তধঢ়ং)’। এর মাধ্যমে কাউকে ছবি বা ভিডিও পাঠালে তিনি একবার দেখার পরই সেটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। কীভাবে কাজ করবে এই ফিচার? জেনে নিন বিস্তারিত।
হোয়াটসঅ্যাপে নতুন এই সুবিধার সন্ধান পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো। তাদের প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে স্টোরে পাওয়া অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ ‘জেপস’ ফিচারটি দেখা গিয়েছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের বিশেষ ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি তুলতে এবং ছোট ভিডিও ধারণ করতে পারবেন। এরপর সেগুলো মুহূর্তেই পাঠানো যাবে পরিচিতদের কাছে।
নতুন এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ব্যবস্থা। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর সময় ‘ভিউ ওয়ান্স’ অপশন নির্বাচন করতে হয়। সেটি চালু থাকলে প্রাপক একবার দেখার পর আর দ্বিতীয়বার সেই ছবি বা ভিডিও খুলতে পারেন না। কিন্তু ‘জেপস’-এর ক্ষেত্রে আলাদা করে এই অপশন বেছে নেওয়ার প্রয়োজন হবে না। ফিচারটির মাধ্যমে পাঠানো কনটেন্ট একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ ফিচারের মতোই কাজ করবে হোয়াটসঅ্যাপের এই নতুন ব্যবস্থা। ইনস্টাগ্রামে এই সুবিধার মাধ্যমে ছবি এবং প্রায় ৬ সেকেন্ডের ছোট ভিডিও শেয়ার করা যায়। তবে হোয়াটসঅ্যাপের ‘জেপস’-এ ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
ফিচারটির ব্যবহার পদ্ধতি নিয়েও কিছু বিষয় এখনো স্পষ্ট নয়। ইনস্টাগ্রামে ‘ইনস্ট্যান্টস’-এর জন্য আলাদা বিভাগ থাকলেও হোয়াটসঅ্যাপে ‘জেপস’ সরাসরি চ্যাটের মধ্যেই যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, আলাদা কোনো বিভাগে না গিয়েই কথোপকথনের সময় ছবি বা ছোট ভিডিও পাঠানোর সুযোগ মিলতে পারে।
একাধিক ‘জেপস’ পাঠানোর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখতে পারে হোয়াটসঅ্যাপ। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ একসঙ্গে অনেকগুলো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো আলাদা আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তার মধ্যেই গুচ্ছ আকারে দেখানো হতে পারে। এতে চ্যাটে অপ্রয়োজনীয় বার্তার সংখ্যা কমবে এবং কথোপকথনও থাকবে গোছানো।
তবে মনে রাখতে হবে, ‘জেপস’ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে ফিচারটির সন্ধান মিললেও সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি চালু হবে, তা এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ। পরীক্ষার সময় ফিচারটির নকশা ও ব্যবহারের নিয়মেও পরিবর্তন আসতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে

আপডেট সময় ০৮:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬