ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবেই দেখছে সরকার। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। এছাড়া, সারা দেশে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রশাসন। গত কয়েক দিনের ধারাবাহিক সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পর গোপালগঞ্জ জেলায় বর্তমানে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০ প্লাটুন বিজিবি ও সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
মূলত তিনটি প্রধান কারণ ও প্রেক্ষাপট এই অস্থিরতার পেছনে কাজ করছে :
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের শক্তি প্রদর্শন ও উসকানি : ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় না থাকলেও গোপালগঞ্জকে তাদের শেষ ও প্রধান শক্তিকেন্দ্র হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতা-কর্মীরা গোপালগঞ্জে জড়ো হয়েছেন এবং বিদেশ থেকে দেওয়া উসকানিতে সরকারি স্থাপনা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লগি-বইঠা নিয়ে সশস্ত্র মহড়া দিচ্ছেন। এমনটাই মনে করছেন গোপালগঞ্জ, সদর,টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, কাশিয়ানি,ও মুকসুদপুর উপজেলার সমাজ সচেতন ও শিক্ষিত মহল।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা (সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর ও এস এম জিলানী) জয়লাভ করেন।
দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য হারানো স্থানীয় আওয়ামী লীগে কর্মীদের ক্ষোভ এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সংঘাত এই সহিংসতাকে উসকে দিয়েছে।পাশাপাশি উল্লিখিত উপজেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী,শিক্ষক, ছাত্র, মুছে,কামার,লেবার ও ফুটপাতের উপর দোকান করে পেট চালায় তাদের সাথে কথা বলে জানাগেল নির্বাচিত বিএনপির এমপিদের বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ইনকিলাব বলেন,নামে গোপালগঞ্জ এখানকার মানুষ সম্পর্কে না কারো আন্দাজ। বিষয়টি একটু খোলশা করে বলেন তারা। গত ৫ আগষ্টের পর গোপালগঞ্জের তিনটি আসনে যে পরিমাণ চাঁদাবাজি,দখল বাণিজ্য, টেন্ডারবাজ,মামলা বাণিজ্য, মিথ্যা মামলা দিয়ে প্রতি পক্ষকে ঘায়েল করা,পুলিশ প্রশাসনকে ইচ্ছে মাফিক ব্যবহার করাটাই একটা রাজনৈতিক বিস্ফোরণের সৃষ্টি হয়েছে।
কথা হয় মুকসুদপুর হাসপাতালের মোড় একজন পানি ব্যবসায়ীর সাথে তিনি ইনকিলাবকে বলেন, কি বলবো ভাই, বউয়ের ভাই বড় ব্যবসায়ী, তাদের স্বামী স্ত্রীর ভেজালকে রাজনৈতিক ইন্ধনে ব্যবসায়ীকে রাজনৈতিক মামলা ফেলে লাখ টাকার বানিজ্য হয়েছে।
কথা হয় কাশিয়ানি বাজারে বইয়ের লাইব্রেরি আছে নাম প্রকাশে রাজি নন। তিনি বললেন নদে একজন মাছ ধরার ভ্যসাল বানবে তার জন্য এমপির লোকদের চাঁদা দিতে হচ্ছে। জায়গা জমি কেনা,বিক্রি, নতুন ঘর তোলা,নতুন ব্যাবসা প্রতিষ্ঠান করার জন্য বড় কোন প্রতিষ্টান ওপেন করতে বিএনপি নেতাদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। কাকে চাঁদা দেন জানতে চাইলে আর মুখ খুলেনি। এই সংবাদদাতা বিভিন্ন পেশার ১০/১২ জন লোকের সাথে কথা বললে সবার মুখে থেকে বেরিয়ে আসছে ফুটপাত থেকে শুরু করে মাছ ধরার ভেসাল পর্যন্ত চাঁদা দেওয়াটা এখন রেওয়াজে পরিণত হয়েছে। অপরদিক, হাজার হাজার নিরীহ বিএনপির নেতা/কর্মী আছে। তারাও এই সরকারের সমর্থক এবং দলীয় কর্মী। কিন্তু নির্বাচিত এমপির বিপক্ষের লোক। তাদের ও রেহাই হয়নি। তারা এমপিদের প্রতি এবং তাদের ভাই, ভাতিজা, ভাগিনা, চাচা, মামাসহ কাছের আত্মীয় স্বজন এবং নেতার কাছের লোকের অত্যাচার থেকে পরের মানুষ তোদুরের কথা ঘরের মানুষ ও রক্ষা পায়নি মিথ্যা মামলা থেকে। স্থানীয় এমপির পক্ষে নির্বাচন করেননি তাকে ভোট না দেওয়ার অপরাধে অপরাধী এমন শত শত বিএনপির লোকেরাও মামলায় জর্জরিত।
গোপালগঞ্জ জেলা জজকোর্ট, জুডিশিয়াল কোর্ট থানা-কোর্ট ইন্সপেক্টর অফিস এবং জজকোর্টের নাজির,পিপি, এমপিদের কাছ থেকে ছদ্মনামে কথা বলে জানাগেল কয়েক হাজার মানুষের মিথ্যা মামলার কাহিনি। একটি গ্রামে আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে এক মামলা হাজার খানেক আসামিও আছে।
এই মামলা থেকে নিজেদের বাঁচতে থানা পুলিশ, কোর্ট পুলিশ, ওসি,এসপি মিলে তাদের লাভের পাল্লা ভারী করে ক্ষমতাসীন এমপিদের , জেলা ও উপজেলা পর্যায়ের বড় পদের নেতাদের খুশি রেখে চলছে মামলা বাণিজ্য। পাশাপাশি এদের পরিবারের উপর নির্যাতন,তাদের জায়গা জমি,দোকান পাট,ব্যাবসা বাণিজ্যে কালো ধাবারই বহিঃপ্রকাশ গোপালগঞ্জের আজকের এই হঠাৎ আন্দোলন। সাধারণ মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে গোপালগঞ্জের জ্বালাও পোড়াও,পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রকাশ্যে রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বড় বট দাঁড়ালো অস্ত্র, লাঠি সোঁটা, রড, বল্লম, ট্যাটা, রামদা, ছ্যানদা প্রদর্শনী এটা কোনো সাধারণ ঘটনা নয়। এবং শেখ হাসিনার আগমন নিয়ে কঠোর আন্দোলনের কোন অংশ নয়। স্রেফ গায়েবী ও মিথ্যা মামলা, হামলা,চাঁদাবাজি ও দখলবাজি এবং দ্বিপাক্ষিক অত্যাচারের বহিঃপ্রকাশ।
কাশিয়ানি ও ভাটিয়াপাড়ার মোড় এলাকার ময়না এবং আরতি রানী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুইজন ছাত্রী ইনকিলাবকে বলেন, ভাই আমরা মেয়ে মানুষ হয়ে রাস্তায় নেমে মিছিল করছি। বিএনপির নেতা, থানার পুলিশ, দুই পক্ষ মিলে শত শত লোকের নামে মিথ্যা মামলা দিয়ে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে ফেলছে। শেষ পর্যন্ত নিজেদের বাঁচাতে এবং হাসিনা আপাকে দেশে ফেরাতে সকলে রাস্তায় নামছি। রাগের ঝাল মেটাতে তিন চারজন বিএনপির নেতা বাড়ি ও বিএনপির অফিস কম দুঃখে জ্বালায়নি। সর্বশ্রেনীর মানুষ অতিষ্ঠ হয়ে নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সবাই রাস্তায় নামছে।
সম্প্রতি পুলিশের গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনায় হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ও ধরপাকড় শুরু হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কর্মীরা মরিয়া হয়ে পাল্টা হামলা চালায় (যেমন—মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করা)। এই ঘটনাটি ও বহু হিসেবের খাতায় উঠছে।

বিএনপি এমপি ও আওয়ামী লীগ নেতাদের অবস্থান প্রকাশ্যে না থাকলেও গোপন যোগাযোগ আগেও ছিল এখনও আছে। সাধারণ মানুষের কথা দুর্বল কর্মী সমর্থকদের সাথে স্ববল কর্মী সমর্থদের ঝগড়া ঝগড়াঝঞ্ঝাট । কিন্তু বড় নেতাদের সাথে কোন বিরোধ নেই।
দলটির শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই আত্মগোপনে বা দেশের বাইরে অবস্থান করছেন। তবে মাঠপর্যায়ে স্থানীয় ও বহিরাগত মাঝারি সারির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল, সড়ক অবরোধ এবং চোরাগোপ্তা হামলার কৌশল নিয়েছেন। পাড়া মহল্লা ও শহর উপশহরের অলিতে গলিতে।
ত্রয়োদশ সংসদে নির্বাচিত গোপালগঞ্জের তিন বিএনপি এমপি—মো. সেলিমুজ্জামান মোল্যা (গোপালগঞ্জ-১), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২) এবং এস এম জিলানী (গোপালগঞ্জ-৩) বর্তমানে নিজ নিজ এলাকায় দলীয় অবস্থান সংহত করার চেষ্টা করছেন।
তবে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা হওয়ায় সরাসরি পাল্টা সংঘাতে না গিয়ে তাঁরা প্রশাসনের ওপর নির্ভরশীল থাকার কৌশল নিয়েছেন। ইতিমধ্যে, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় এবং নেতাদের বাসভবনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে।
গত ১৫ নভেম্বর, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা রেঞ্জ ডিআইজির পৃথক আদেশে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান, এসপি মো. হাবীবুল্লাহ এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিদের বদলি করা হয়। এর মূল কারণগুলো জেলা ও ঢাকার গোয়েন্দাদের কাছে স্পর্শকাতর কিছু তথ্য থাকায় এই পুলিশ বদলির কারণ বলে জনসাধারণের ধারণা। বিষয়গুলো এমনভাবে উঠে আসছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো প্রকাশ্যে লগি-বইঠা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে মহড়া দিলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ তা আগেভাগে ঠেকাতে ব্যর্থ হয়েছে।
পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং খোদ মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণহীনতা স্পষ্ট হয়ে ওঠে।
সরকার চাইছে কোনো বড় ধরনের প্রাণহানি না ঘটিয়ে (যাতে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ না পায়) কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। সে লক্ষ্যে পুরোনো কর্মকর্তাদের সরিয়ে নতুন ও তুলনামূলক কঠোর কর্মকর্তাদের (নতুন ডিসি জি এম সরফরাজ ও নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার) দায়িত্ব দেওয়া হয়েছে, বলে গোপালগঞ্জ তিন আসনের তৃণমূল পর্যায়ের মানুষদের মধ্যে কানাঘুষা চলছে।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান মোল্যা জেলার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। চলমান অস্থিরতায় তাঁর দায়বদ্ধতা ও স্থানীয় অভিযোগগুলো দুটি ভিন্ন আঙ্গিকে আলোচিত হচ্ছে। মতামতকলাম পড়ুন
নির্বাচিত জনপ্রতিনিধি এবং ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হিসেবে নিজ নির্বাচনি এলাকায় (বিশেষত কাশিয়ানী ও মুকসুদপুরে) আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা তাঁর ওপর বর্তায়।
সেখানে সমালোচকদের মতে, স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে এই সহিংসতা প্রতিরোধে তাঁর আরও জোরালো ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন ছিল। কিন্তু দৃশ্যমান হয়নি এমন অভিযোগ সকলের।
জেলার বিভিন্ন স্থানে কিছু স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ থাকলেও, চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের মূল কারণ চাঁদাবাজি নয়। এমনটাই সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের কথায় উঠে আসছে।
গোয়েন্দা প্রতিবেদন ও মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, এই সহিংসতা মূলত একটি পরিকল্পিত রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। তবে প্রতি হিংসা পরায়ন, পক্ষ প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত এবং মিথ্যা মামলার রাগের ঝাল মেটানোর খায়েশ যে একেবারে ছিল না,সেকথা কেউ উড়িয়ে দিচ্ছেন না।
তবে স্থানীয় পর্যায়ে কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ সাধারণ মানুষের একটি অংশকে ক্ষুব্ধ করে তুলেছে, যা সুযোগসন্ধানী মহলকে জনসমর্থন আদায়ের বা উসকানি দেওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছে।
কঠোর নজরদারি: ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পুরো জেলার পরিস্থিতি ঢাকা থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য অনুযায়ী, সরকার আপাতত বড় ধরনের রক্তপাত এড়িয়ে ধৈর্য ধরছে, তবে আইনশৃঙ্খলার আর অবনতি হলে বা সরকারি স্থাপনায় হামলা হলে চিরুনি অভিযান ও কঠোর বলপ্রয়োগের দিকে যাবে প্রশাসন। এ কথাও গোপালগঞ্জবাসী যে ভাবছেন না তা নয়। এরা বেশির ভাগই হাওয়ায় পাওয়া খবরের উপর ভেসে বেড়াচ্ছেন।প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের পর আগামী কয়েক দিনের মধ্যে গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গোপালগঞ্জে অঘোষিত থমথমে অবস্থা এবং রাজনৈতিক মেরূকরণ আরও তীব্র হতে পারে। সর্বশেষ, গোপালগঞ্জের গত পরশুর দিনভর তাণ্ডবে যে-সকল স্থানে যে-সব ঘটনা ঘটছে তা তুলে ধরা হলো–
গত ১৫ নভেম্বর বেলা ১১ টায়,ঘোষরচর গাবতলা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে জড়ো হয় সকাল সাড়ে এগারোটায়,গোপালগঞ্জ পাটগাতি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় দুপুর ১২ টায়,শিশুপার্ক ও বিসিক এলাকা থেকে লগি -বইঠা নিয়ে মিছিল।এবং পুলিশও ব্যারিকেড ভেঙ্গে শহরের মধ্যে প্রবেশ। গতকাল রোববার সকাল ১২ টায় লঞ্চঘাট এলাকায় জুলাইচত্বর ভাঙচুর,লগি বইঠা, রামদা,চাইনিজ কুড়াল, টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ বহু দেশীয় অস্ত্র প্রদর্শন হয়।
এ সময় যে-সব জায়গায় ভাঙচুর হয়,পুলিশ বক্স,এপিসি,কলেজের নাম ফলক,কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান।
বিকেল ৫ টায়,স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ, সন্ধ্যা ৬ টা পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ, সাড়ে ছয়টার দিকে,পুলিশের গাড়ি পোড়ানো মামলার বাদি এসআই মোসলেমকে কুপিয়ে জখম করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুরো গোপালগঞ্জ জেলা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। সারাদিন কোথাও কোন অপ্রতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। গোপালগঞ্জে সকল রাস্তাঘাট ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় দেখাযায়নি। আধ ঘন্টা পর পর দুই এক খানা ছোট বড় যানবাহন চলতে দেখা গেছে। তবে গোপালগঞ্জের প্রধান সড়কে ছিল অঘোষিত কারফিউ দৃশ্য। আসলে কারফিউ নয়। মোট কথা পুরো গোপালগঞ্জের সবগুলো উপজেলা ও উপশহর এখন নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢাকা। তবে শহরে চাপা থমথমে ভাবও লক্ষ্য করা গেছে।
এই বিষয়ে কথা হয়, এডঃ সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, সহ -আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় বিএনপির সাথে। তিনি ইনকিলাবকে বলেন,বড় আশা করে গত নির্বাচনে গোপালগঞ্জের মানুষ তিনটি আসন থেকে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন। কিন্ত এমপি সেলিমুজ্জামান সহ কেউ মানুষের আশা প্রত্যাশা কেউ পুরন করেননি। উপরন্ত এমপি সেলিমুজ্জামানসহ তার আত্মীয় স্বজনরা মানুষের প্রতি অত্যাচার নির্যাতনসহ এমন কোন জুলুম নেই যে করেনি। এরই ধারাবাহিকতার অংশ। পাশাপাশি অন্যান্য এমপিরাও একই পথের পথিক বলে তিনি জনগণের কষ্টের কথা তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

আপডেট সময় ০৮:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬