ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নে দুঃস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার দুঃস্থ নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন এবং প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনির হোসেন। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় দুঃস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা বরাদ্দে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগী নারীরা সেলাইয়ের কাজ শিখে নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অন্যদিকে, একই তহবিলের আওতায় ৭৯ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২১ হাজার ৬০০ টাকা বরাদ্দে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলব্যাগ বিতরণ প্রকল্পের সভাপতি ছিলেন মো. সালেহ আহম্মেদ (রাসেল)। এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন, গজারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো.বাতেন মিয়া,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, গজারিয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রিয়াজ হোসাইন,ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপি’অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা এ ধরনের সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

আপডেট সময় ০১:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬