ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় ঐতিহ্যকে ঘিরে পর্যটনশিল্পের বিকাশ এবং একটি পরিকল্পিত পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন তিনি। এর মধ্যে রয়েছে রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল। বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়ন, প্রচার-প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত পরিদর্শন দলের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়। পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় নেত্রকোনার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় ঐতিহ্য পর্যটনশিল্প বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে পর্যটনশিল্পের উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ অঞ্চলকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলা হবে। পরিদর্শনকালে চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক, হোটেল ও রেস্তোরাঁ সেল) এবং নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা। এ ছাড়া উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এবং সীমান্তবর্তী তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল, মো. ওবায়দুল হক ও মো. সাইদুর রহমান ভূঁইয়া। স্থানীয়ভাবে পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এসব স্থানের অনেকগুলো এখনো পরিকল্পিত অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত প্রচারের অভাবে প্রত্যাশিত পরিচিতি পায়নি। বিশেষ করে চন্দ্রডিঙ্গা ও পাতলাবনের প্রাকৃতিক সৌন্দর্য, জামদানি তাঁতপল্লির ঐতিহ্য, চেংনীর প্রাকৃতিক পরিবেশ এবং সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলের ঐতিহাসিক গুরুত্ব পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পর্যটনসংশ্লিষ্টদের মতে, এসব স্থানকে পৃথকভাবে উন্নয়নের পাশাপাশি একটি সমন্বিত পর্যটন পরিকল্পনার আওতায় আনা গেলে নেত্রকোনায় পর্যটকদের আকর্ষণ বাড়বে। এর জন্য প্রয়োজন উন্নত সড়ক যোগাযোগ, পর্যটকদের নিরাপত্তা, আবাসন ও খাবারের ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, তথ্যকেন্দ্র এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ। সংশ্লিষ্টদের এ পরিদর্শনের মধ্য দিয়ে নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার পথ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। পরিকল্পিত বিনিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

আপডেট সময় ০১:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬