ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা  Logo ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত Logo মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন Logo বিশ্ব টেকসই দিবস পালন করেছে আইইউবিএটি Logo কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ পেয়েছেন ছয় তরুণ লেখক। সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কাঠপেন্সিল সাহিত্য সংসদ। পুরস্কারপ্রাপ্ত ছয়জন হলেন— কবিতায় জিয়া হক, কথাসাহিত্যে মনির বেলাল, শিশুসাহিত্যে রবিউল কমল, প্রবন্ধে খোরশেদ মুকুল, অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক জাকির আবু জাফর এবং নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও লেখক ও সংগঠক এমদাদুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সীমান্ত আকরাম। এম তারিক হাসিবের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন কামাল মিনা ও এম সাব্বির আহমেদ এবং সংগীত পরিবেশন করেন শিল্পী তাওহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, একটি জাতির মননশীলতা, সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহিত্যচর্চার ভূমিকা অপরিসীম। বিশেষ করে তরুণ লেখকদের হাত ধরেই সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাহিত্য পুরস্কারকে ব্যবসায় পরিণত না করে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। জ্ঞানবিমুখ সমাজে ফ্যাসিবাদের উত্থান হয়। লেখকেরা সজাগ থাকলে ফ্যাসিবাদের উত্থান হতো না। লেখক সমাজকে সব সময় সজাগ থাকতে হয়। সমাজের মূল দায়িত্ব পালন করতে হয় লেখক সমাজকেই।

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা 

কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক

আপডেট সময় ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬