ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেসব ৩ লক্ষণে

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • 7

সাইবার অপরাধীরা ফিশিং ও ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোনে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তাই ফোনের অস্বাভাবিক কার্যক্রমের দিকে নজর রাখা জরুরি।
ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া বা ফোনের গতি কমে যাওয়া পুরোনো ফোনের স্বাভাবিক সমস্যা হতে পারে। তবে কথা বলার সময় অদ্ভুত শব্দ শোনা, অপরিচিত অ্যাপ দেখা কিংবা অপ্রত্যাশিত লগইন সতর্কবার্তা পাওয়া হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে। একাধিক লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
ফোনে এমন অ্যাপ দেখা যাচ্ছে, যা আপনি ইনস্টল করেননি
কিছু ক্ষতিকর সফটওয়্যার পরিচিত অ্যাপের ছদ্মবেশে ফোনে প্রবেশ করে। অ্যান্ড্রয়েডে ছড়িয়ে পড়া ‘র‍্যাটহ্যাট’ এমনই একটি সফটওয়্যার। এটি গুগল ক্রোমের মতো পরিচিত অ্যাপের নকল তৈরি করে। ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো এসব অ্যাপে প্রশাসনিক অনুমতি দিলে এটি ফোনে ইনস্টল হয়। এরপর আড়ালে থেকে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড ও বার্তা সংগ্রহ করতে পারে।
ফোনে আগে থেকে থাকা কোনো অ্যাপ নতুন করে ইনস্টল করতে বললে সতর্ক হোন। গুগল প্লে প্রোটেক্ট ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে পারে। তবে র‍্যাটহ্যাটের মতো সফটওয়্যার সরাতে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হতে পারে।
আইফোন ব্যবহারকারীরা সেটিংসের ‘জেনারেল’ থেকে ‘ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট’ বিভাগে গিয়ে অপরিচিত কনফিগারেশন প্রোফাইল আছে কি না, পরীক্ষা করুন। অজানা উৎসের প্রোফাইল সরিয়ে দেওয়া যেতে পারে। তবে এতে সংশ্লিষ্ট সেটিংস ও অ্যাপও মুছে যেতে পারে।
অপ্রত্যাশিত লগইন সতর্কবার্তা পাওয়া
নিজে লগইনের চেষ্টা না করলেও দ্বিস্তরীয় নিরাপত্তার (২এফএ) কোড এলে সতর্ক হোন। নিজের পাঠানো নয় এমন বার্তা বা অপরিচিত কেনাকাটার তথ্য পাওয়াও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের লক্ষণ হতে পারে। গুগল ও অন্যান্য প্রতিষ্ঠান নতুন ডিভাইস থেকে লগইন বা অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হলে সতর্কবার্তা পাঠায়। এর অর্থ, কেউ হয়তো আপনার পাসওয়ার্ড জেনে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছে।
এ ছাড়া ‘পিক্সন্যাপিং’-এর মতো সাইবার হামলায় ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ফোনের পর্দার তথ্য সংগ্রহ করে মাত্র ১৪ সেকেন্ডে নিরাপত্তা কোড চুরি করা সম্ভব। এমন পরিস্থিতিতে অন্য নিরাপদ ফোন বা কম্পিউটার থেকে পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাশাপাশি মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে আপনার নম্বরে এসএমএস ফরোয়ার্ডিং চালু আছে কি না, পরীক্ষা করুন।
ইন্টারনেট ব্রাউজ না করলেও পপ-আপ বিজ্ঞাপন দেখা
অতিরিক্ত পপ-আপ বিজ্ঞাপন ক্ষতিকর সফটওয়্যারের লক্ষণ হতে পারে। বিশেষ করে ব্রাউজার বন্ধ থাকার পরও বিজ্ঞাপন দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের গবেষকেরা কম দামের হাজারো অ্যান্ড্রয়েড ফোনে ‘মিডনাইট মিমোসা’ নামের ক্ষতিকর সফটওয়্যার পেয়েছেন। এটি ফোনের সিস্টেমে লুকিয়ে থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়। আক্রান্ত ফোনে অ্যাপ না খুললেও বিজ্ঞাপন আসতে পারে।
এ সফটওয়্যার পাওয়া গেছে মিডিয়াটেক চিপসেটযুক্ত ফোন এবং কিউবট, ডুগি ও স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের নকল মডেলে। মিডনাইট মিমোসা সরাতে ফ্যাক্টরি রিসেটও কাজে আসে না। তাই আক্রান্ত ফোন বদলে ফেলা বা বিক্রেতার কাছে টাকা ফেরত চাওয়া ভালো। সমস্যা সমাধানে অননুমোদিত ফার্মওয়্যার বা ইন্টারনেটের অজানা পদ্ধতি ব্যবহার করবেন না। এতে ক্ষতি বাড়তে পারে।
সূত্র: বিজিআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফোন হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেসব ৩ লক্ষণে

আপডেট সময় ০১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬