ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নিয়ে প্রচলিত দর-কষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাকশ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণ করা জরুরি।
সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে নি¤œতম মজুরি বোর্ড। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।
সিপিডি জানিয়েছে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে চার সদস্যের একটি পরিবারের জন্য ২০২৬ সালে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকায়। অন্যদিকে, চারজনের একটি পরিবারকে দারিদ্র্যসীমার উপরে রাখতে হলে মজুরি হতে হবে ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এসব দিক বিবেচনায় নিয়েই ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি।
গত ১ নভেম্বর ছয় সদস্যের নি¤œতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এরপরও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির

আপডেট সময় ০২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬