ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শায়রুল কবির খান। শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।
তিনি বলেন, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন শায়রুল কবির খান।
তিনি বলেন, ড. ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তার পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

আপডেট সময় ০২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬