ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের ঐক্য অটুট রাখা এবং গণভোটের রায় কার্যকরের ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ‘আমরা লক্ষ করছি, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশে জ্বালাও-পোড়াও করে তারা নিজেদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের নেতারা।
মামুনুল হক বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই তাঁরা বৈঠকে বসেছেন। জাতির প্রতি তাঁদের বার্তা হলো—আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবেন তাঁরা।
তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে ঠেলে যেতে পারে। জুলাই সনদ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণের রায়ে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তাঁরা মনে করেন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। তাই গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
মামুনুল হক বলেন, দল-মতনির্বিশেষে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছিল, আবারও সেই ঐক্যের প্রকাশ ঘটাতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে এবং জনগণের জানমালের ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে—এমন ধারণা যারা পোষণ করছে, তারা ভুল করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি।
নৈরাজ্যবাদীদের হামলায় নিহত নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, অনেকের জানমালের ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে হবে। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রয়েছে এবং দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।
সরকারপ্রধানের আহ্বানে বিরোধীদলীয় নেতার সাড়া দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। এতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে বলে তাঁরা মনে করেন। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা। গণরায় উপেক্ষা করার অবস্থান থেকে সরকার সরে এসে জনগণের উদ্বেগ আমলে নেবে—এমন প্রত্যাশা তাঁদের।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও তাঁরা মনে করেন।
১১ দলের সাত দফা দাবি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মামুনুল হক বলেন, সরকারের আহ্বানে সাড়া দেওয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই মুহূর্তে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করাই সবচেয়ে জরুরি। কারও জানমালের ক্ষতি, অগ্নিসংযোগ কিংবা বাসাবাড়িতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ দেশের মানুষ সতর্ক ও দেশপ্রেমিক। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তারা অতীতেও ষড়যন্ত্র মোকাবিলা করেছে, ভবিষ্যতেও করবে। ১১ দলের মূল লক্ষ্য ক্ষমতায় থাকা বা না থাকা নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।
তিনি বলেন, জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করা হলে এবং সরকার দীর্ঘসূত্রতা বা এড়িয়ে যাওয়ার মনোভাব না দেখালে দেশের পরিস্থিতি এমন হতো না। এসব বিষয় বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনেও ১১ দল জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা মোকাবিলা করবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

আপডেট সময় ০৯:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬