ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
মন্তব্য প্রতিবেদন

৩৬ জুলাইয়ের জাগরণ:ঐক্যবদ্ধ জাতি

আবার শুরু হয়েছে ৩৬ জুলাইয়ের জাগরণ, ভারতের মাটিতে বসে হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা বাংলাদেশ। এ দেশের মানুষ আর কোন আধিপত্যবাদী অপশক্তিকে মেনে নিবে না। গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে দ্বিপাক্ষিত রুদ্ধদ্বার বৈঠকের পর জাতির মনে আশা জেগেছে। তারা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ভারতের তাবেদার গণহত্যার দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি সারা দেশে যে জঙ্গিতৎপরতা শুরু করেছে তা প্রতিহত করতে আবার ঐক্যবদ্ধ হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একবিংশ শতাব্দীতে গণবিপ্লবের মুখে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচারী শাসকই গৃহযুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে সফল হননি। বিংশ শতাব্দীতে বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপে কিছু পাল্টা-বিপ্লব সফল হলেও, একবিংশ শতাব্দীতে পালিয়ে যাওয়া শাসকদের ফিরে আসার সব প্রচেষ্টাই শেষ
পর্যন্ত ব্যর্থ হয়েছে। একবিংশ শতাব্দীর ব্যর্থ প্রচেষ্টাগুলোর মধ্যের কয়েকটি তুলে ধরা হলো— ১. ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ। ২০১১ সালে ক্ষমতা ছাড়ার পর ২০১৪ সালে হুথি বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে সালেহ পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত হুথিদের সাথেই তার চরম বিরোধ বাধে এবং ২০১৭ সালে হুথি যোদ্ধাদের হাতেই তিনি নিহত হন। ২. ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ। ২০১৪ সালের বিপ্লবের পর রাশিয়ায় পালিয়ে যাওয়ায় তাকে ফিরিয়ে আনার জন্য দনবাস অঞ্চলে বিদ্রোহ ও পরবর্তীতে রাশিয়ার সামরিক অভিযান চললেও তিনি আর ইউক্রেনের ক্ষমতায় ফিরতে পারেননি। তিনি এখনো রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। ৩. সিরিয়ার বাশার আল-আসাদ। ২০২৪ সালের ডিসেম্বরে পতন ও রাশিয়ায় পলায়নের পর ২০২৫ ও ২০২৬ সালে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আসাদের অনুগত বাহিনীগুলো নতুন সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ও অস্থিরতা তৈরির চেষ্টা চালায়। তবে নতুন সরকার কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে এবং আসাদ বা তার শাসন আর ফিরে আসতে পারেনি। ৪. নিকারাগুয়ায় ১৯৭৯ সালে পালিয়ে যাওয়া স্বৈরশাসক আনাস্তাসিও সোমোজা আর কখনোই দেশে ফিরতে পারেননি এবং ১৯৮০ সালে প্যারাগুয়েতে নির্বাসিত অবস্থায় আততায়ীর হাতে নিহত হন। তার অনুগত ‘কন্ট্রা’ বাহিনীর দীর্ঘ ১০ বছরের গৃহযুদ্ধও পুরোনো শাসন ফেরাতে ব্যর্থ হয়।
বরং গণহত্যা ও সন্ত্রাসবাদের দায়ে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করার বৈধতা তৈরি হয়। আ’লীগের ক্ষেত্রে দুটি বিষয় বৈধতা পাবে, তা হলো— ১. গণহত্যার দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে। ২. যুদ্ধের মাঠে শত্রুসৈন্যের বিরুদ্ধে অস্ত্র তাক করা এবং হত্যা করা সমরনীতির অংশ এবং বৈধ। বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ, সশস্ত্র বিদ্রোহ বা সংবিধানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল নিষিদ্ধ করার নজির রয়েছে। কারণ সন্ত্রাসী অপতৎপরতার মাধ্যমে ভয় দেখিয়ে জনমতকে নিয়ন্ত্রণের অপচেষ্টা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। রাজনৈতিক দল পরিচালিত হয় গণতান্ত্রিক সহিষ্ণুতার আদর্শে। গণসংযোগ, সভা-সেমিনার, শান্তিপূর্ণ মিছিল, মানববন্ধনের মাধ্যমে জনমত গঠন হলো তাদের কর্মসূচির অংশ। সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের আগে তাদেরই প্রচলিত সংবিধানের অনুসরণ করতে হবে। সংবিধান সংস্কার বা পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়ের পরই তারা নিজেদের আদর্শের প্রতিফলন ঘটানোর সুযোগ পায়। অতীতে কী করেছে, স্বাধীনতাযুদ্ধে কী ভূমিকা পালন করেছে, তার ওপর ভিত্তি করে তাদের জঙ্গিবাদী অপকর্ম ক্ষমার চোখে দেখা হয় না। কয়েকটি দেশের উদাহরণ সংক্ষেপে তুল ধরা হলো— ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টির (পিকেআই) ডাচ উপনিবেশবিরোধী স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ১৯৬৫ সালে অবৈধপথে সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করলে সে দেশের সরকার ১৯৬৬ সালে দলটিকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে নিষিদ্ধ করে, যা আজও বহাল রয়েছে। স্পেন : ইউরোপের দেশ স্পেনের রাজনৈতিক দল বাতাসুনাকে ২০০৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে নিষিদ্ধ করে। কারণ তারা বাস্ক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী ‘ইটা’ (ইটিএ)-একে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতো। বাতাসুনা ইউরোপীয় মানবাধিকার আদালতে (ইসিএইচআর) নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করেছিলো। কিন্তু সরকার দলটির বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণ উপস্থাপনের পর ইউরোপীয় মানবাধিকার আদালতও নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
জার্মানি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিবাদের পুনরুত্থান ঠেকাতে পশ্চিম জার্মানির সংবিধানে ‘প্রতিরক্ষামূলক গণতন্ত্র’নীতি যুক্ত করা হয়। এর অধীনে ১৯৫২ সালে নব্য নাৎসি দল সোশ্যালিস্ট রাইখ পার্টি (এসআরপি) এবং ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টি অব জার্মানি (কেপিডি) নিষিদ্ধ করা হয়েছে, যা আজও বহাল আছে।
ইতালি : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের জুলাই মাসে বেনিতো মুসোলিনি ক্ষমতাচ্যুত হলে ইতালির তৎকালীন রাজা ভিক্টর ইমানুয়েল এবং মার্শাল পিয়েত্রো বাদোগলিওর সরকার ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৮ সালের ১ জানুয়ারি ইতালির নতুন গণতান্ত্রিক সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তীকালীন ও চূড়ান্ত বিধানে বিলুপ্ত ফ্যাসিস্ট পার্টিকে যেকোনো রূপে বা নামে পুনর্গঠন করা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১৯৫২ সালে ‘শেলবা আইন’ পাসের মাধ্যমে ফ্যাসিবাদের প্রচার ও পুনর্গঠনের চেষ্টাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটির আইন অনুযায়ী, কোনো সংগঠন বা রাজনৈতিক দল যদি সরাসরি পুরোনো ফ্যাসিবাদী আদর্শ বা সহিংসতা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে আদালত ও সরকারের মাধ্যমে সেটি নিষিদ্ধ করার বিধান এখনো বহাল রয়েছে।
সার্বিকভাবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, গণতান্ত্রিক উত্তরণের সময় অতীতের মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থার জন্ম না হয়, সেজন্য শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ এবং বিএনপি সরকার কি পারবে ওপরে উল্লেখিত দৃষ্টান্তগুলো অনুসণ করে জাতিকে আওয়ামী সাপমুক্ত করতে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার আগে অবাঙালি বিহারী মুসলিমদের বিরুদ্ধে আওয়ামী লীগের গণহত্যা, ১৯৭০-এর জাতীয় নির্বাচনের আগে সব দলের মিছিল সমাবেশে হামলা, ভোট ডাকাতি এবং দেশ স্বাধীন হওয়ার পর সদ্য স্বাধীন দেশের ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে হেলিকপ্টার দিয়ে ভোট ডাকাতি, এরপর ভোটাধিকার হরণ করে ফ্যাসিজম বাকশালী শাসন এবং হাসিনার দেড় দশকের ফ্যাসিস্ট দুঃশাসনের দলিল বিশ্বের যেকোনো আদালতে তথ্য-প্রমাণসহ বিএনপি সরকার উপস্থাপন করতে পারলে ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টি (পিকেআই), ইতালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, স্পেনের রাজনৈতিক দল বাতাসুনা, জামার্নির নব্যনাৎসি দল সোশ্যালিস্ট রাইখ পার্টি (এসআরপি) এবং কমিউনিস্ট পার্টি অব জার্মানির (কেপিডি) পরিণতিই বরণ করতে হবে আওয়ামী লীগকে বলে আমরা মনে করি। লেখক: বার্তা সম্পাদক, দৈনিক খবরপত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

মন্তব্য প্রতিবেদন

৩৬ জুলাইয়ের জাগরণ:ঐক্যবদ্ধ জাতি

আপডেট সময় ০৮:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬