ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

প্রতিপক্ষ ফুটবলারের লাথির আঘাতে ফুটবল মাঠে আবারও মৃত্যু

প্রতিপক্ষ ফুটবলারের লাথির আঘাত লাগে মাথায়, মাটেই লুটিয়ে পড়েছিলেন নুনেজ, হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু ঘটে
কয়েক সপ্তাহের ব্যবধানে ফুটবল মাঠে আবারও একটি মৃত্যুর ঘটনা দেখা গেল। এবার ঘটনাটি ঘটেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায়। বলের জন্য লড়াই করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের লাথির আঘাতে মৃত্যু হয়েছে ১৮ বছরের ফুটবলার আবেল নুনেজের।
ঘটনাটি ঘটেছে যুব দলের চতুর্থ ডিভিশনে এফসি এজেইজা বনাম দেপোর্তিভো মুনিজের ম্যাচে। এজেইজার হয়ে খেলতেন নুনেজ। উড়ে আসা একটি বল অনুসরণ করতে করতে সাইডলাইনের দিকে এগোচ্ছিলেন তিনি। এমন সময় প্রতিপক্ষের এক ফুটবলার উড়ে গিয়ে সেই বল ক্লিয়ার করতে যান। তার পা লাগে নুনেজের মাথায়। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার সাক্ষী এক সাংবাদিক ক্রিশ্চিয়ান রোম্পানি বলেন, ‘খুব শান্ত ম্যাচ হচ্ছিল। মুনিজের এক ডিফেন্ডার চাপে পড়ে বল ক্লিয়ার করতে গিয়েছিল; কিন্তু অবিশ্বাস্য জোরে বলটা মারতে গিয়েছিল। ৩০ বছরের যুব ফুটবলের জীবনে এমন লাথি আগে কখনও দেখিনি। মনে হয়েছিল বক্সিংয়ের নকআউট দেখছি।’
তিনি আরও বলেন, ‘সেই মুহূর্তে হট্টগোলের পরিবেশ তৈরি হয়েছিল। হাঁটু মুড়ে চিকিৎসক পরীক্ষা করেন নুনেজকে। কিন্তু নাড়াচাড়া করে দেখেননি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কী হয়েছে। উনি বলেন, ঠিক করে শ্বাস নিতে পারছিল না।’
জানা গেছে, নুনেজের মাথার হাড়ে চিড় ধরে। ভেতরে রক্তক্ষরণও হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। এজেইজার পক্ষ থেকে শোকবার্তা পোস্ট করা হয়েছে। আর্জেন্টিনার ফুটবলমহলে শোক নেমে এসেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই স্পেনের একটি ফুটবল ম্যাচে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মারা যান হেসুস দে মিগুয়েল নামে এক ফুটবলার। তারপরই ঘটলো এই ঘটনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

প্রতিপক্ষ ফুটবলারের লাথির আঘাতে ফুটবল মাঠে আবারও মৃত্যু

আপডেট সময় ১০:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬