ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo “বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা: ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরীআহসম্মত সমাধান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল Logo চীনা পেকিন হাঁস পালন করে দিনাজপুরের গ্রামীণ নারীরা এখন স্বাবলম্বী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী Logo দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: বিরোধীদলীয় নেতা

মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 2

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যায়কে বুকে ধারণ করে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। বাংলা ও ইংরেজি ভাষায়, দুই পর্বে অনুষ্ঠিত ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবম ও দ্বাদশ শ্রেণির ছয়শোর অধিক ছাত্রছাত্রী। ১৯ নভেম্বর, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার নান্দনিক এই আয়োজন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) ও ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন। প্রতিযোগিতার শেষাংশে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬