ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯

যশোর বিজিবি রিজিওয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ৭ কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং আটজনকে আটক করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়,সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে। এ সময় ১৫৯ জনকে আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট। অন্যদিকে, ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে একই সময়ে অভিযান চালিয়ে ৭ কোটি ৩১ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনীসামগ্রী। এছাড়া ২১৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা, ২৭ দশমিক ৩ কেজি গাঁজা ও ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা জোরদার এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল চলছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বিজিবি অধিনায়ক বলেন, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯

আপডেট সময় ০২:২০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬