ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, প্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকা-ের অভিযোগ তোলেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা তাঁর অপসারণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যরা। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁরা আরও বলেন, শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, আব্দুল্লাহকে তাঁরা আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০২:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬