ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি

ডিসেম্বর মাসকে ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ড্রোন, থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় স্থাপন করা হয়েছে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিজার্ভ প্লাটুন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধুনিক স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি

আপডেট সময় ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬