ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বিদেশগামী কর্মীদের সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া এবং সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। একই সঙ্গে তিনি যুবসমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বুধবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র?্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সাইবার স্ক্যাম প্রতিরোধ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র?্যাকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং, পিপল স্মাগলিং অ্যান্ড সাইবার স্ক্যামস: ৪পি ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি ইউএনও সুচি রানী সাহা আরও বলেন, মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের (সারভাইভার) অভিজ্ঞতা অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে প্রচার করতে হবে। এই বিষয়ে সচেতনতা বাড়লে অনিয়মিত অভিবাসন, অভিবাসী চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে গৃহীত উদ্যোগ কার্যকর হবে। পাশাপাশি দেশে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ্। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র?্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কো-অর্ডিনেটর অশোক বালা এবং সঞ্চালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর সামসুজ্জামান মোল্লা। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিমান নন্দী। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং মানব পাচারের শিকার সারভাইভার ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ব্র্যাক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০২:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬