ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম

বাংলাদেশের চতুর্থ ঋতু ‘হেমন্ত’। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস ঋতুটির ব্যাপ্তি। শরতের শুভ্র মেঘের ভেলা, কাশফুল ও স্নিগ্ধ নরম হাওয়ায় ভাসতে ভাসতে হিম কুয়াশার চাদর নিয়ে আসে হেমন্ত। শেষ রাতে ভর করে শীতলতা। ভোরের আলো ছড়ানোর পর শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু হিম বাতাস জানান দেয় ঋতু পরিবর্তনের এ খবর। তাই নতুন আবহ তৈরি হয় এ সময়টাতে। আর বাংলার প্রকৃতি জুড়েই যখন পালাবদলের এমন ঘনঘটা। কালের চাকায় ভর করে আসা হেমন্তের এই শিশির স্নাত প্রহরে তাই এখন শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে নবীনগর শহর ও গ্রামাঞ্চলের মানুষ। এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতকে বরণ করে নেওয়ার প্রস্ততি। ঋতু পরিক্রমায় শীত আসতে এখন ও এক মাস বাকি থাকলে ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এখনই পাওয়া যাচ্ছে এর আমেজ। এলাকায় লেপ-তোষক তৈরির দোকান গুলোতে গ্রহকদের হিড়িক পড়ে গেছে। শীত আসার আগেই দোকান গুলোতে এখন অতিরিক্ত কারিগর কাজ করছে, তৈরি করে চলেছেন লেপ-তোষক। লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা এই কয়েকদিন আগেও দোকানে কাজ ছিল না বলে জানান। জনপ্রিয় বেডিং স্টোরের মালিক বাবু বলেন, এত দিন নবজাতক শিশুর জন্য বালিশ, কুলবালিশ আর সোফা সেটের জন্য নারকেলের ছোবড়া বিক্রি করে কোনো রকমে দোকানের খরচ চালাতে হচ্ছিল। আজ ও দোকানে আসার পর ৫টি লেপ ও ২টি তোষকের অর্ডার মিলিছে বলে জানান। লেপ, তোষক ও লেপের কভারসহ অন্য জিনিসপত্রে দাম কেমন প্রশ্নে একই এলাকার অপর ব্যাবসায়ী বাবু মিয়া বলেন, দাম গত বছরের তুলনায় একটু বেশিই। ডাবল লেপ এক হাজার ১৫০০ থেকে ১,৮০০ টাকা এবং সিঙ্গেল লেপ ১২০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সিঙ্গেল তোষক তৈরি করে দেওয়া হচেছ ১৩০০ থেকে ১৭৫০ এবং ডাবল ১৭৫০ টাকা পযন্ত, কারিগরা প্রতিটি লেপ/তোষক সেলায়ের মজুরী পাচ্ছে ১৫০ টাকা। পৌষ মাস আসলে ব্যস্ততা আরও বেড়ে যাবে। নতুন লেপ তৈরির পাশাপাশি পুরাতন গুলো ভেঙে নতুন ভাবে তৈরির অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। এ জন্য শিমুল তুলার চেয়ে গার্মেন্টসের জুট থেকে আসা তুলা দিয়ে তৈরি লেপই বেশি বিক্রি হচ্ছে বলে জানান মনু মিয়া। একটি লেপ তৈরিতে সর্বোচ্ছ দুই ঘণ্টা সময় লাগে জানিয়ে কারিগর হাবিবুর রহমান ও জালাল উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, একজন কারিগর দিনে গড়ে ৫/৬ লেপ তৈরি করতে পারেন। দিনে ৫ থেকে ৬ তোষক তৈরি করতেও প্রায় একই সময় লাগে। তুলা ধুনা, মাপ মত কাপড় কেটে সেলাই করা, তুলা ভরে তা দিয়ে লেপ-তোষক তৈরি করা সব কাজ হয় একই দোকানে। কোন কিছুর জন্য আলাদা আলাদা দোকানে দৌঁড়াতে হয় না ক্রেতাদের। পৌষ মাসে এর দাম কিছুটা বাড়বে বলে উল্লেখ করেন কারিগরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম

আপডেট সময় ০২:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬