খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা আর কখনও দেশে ফিরতে পারবে না। সারাদেশে আওয়ামীলীগের অব্যাহত সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে সাথে নিয়ে বিচক্ষণতার সাথে মোকাবেলা করছে। কোন ধরণের উসকানিতে বিএনপি এখনও পর্যন্ত পা দেয়নি আর দেবেও না। তারা একটা ককটেল বা বোমা ফাটালে আমরা একশ ককটেল বা বোমা ফাটাতে পারি, কিন্তু তা করব না। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশটাকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামীলীগ সেটা চায় না বলেই তারা দেশ ধবংসের মহা উৎসবে মেতে উঠেছে। এ সময় তিনি আওয়ামীলীগের সকল প্রকার দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপিসহ দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকালে স্থানীয় স্বাধীনতা চত্বরে দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, কাজী আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, ওয়াহিদুজ্জামান নান্না, মশিউর রহমান বিপ্লব, মোলা মনিরুল ইসলাম, সাব্বির হোসেন রানা, জামাল হোসেন ভূইয়া, মাষ্টার শহিদুল ইসলাম, মোতাহার হোসেন কিরণ, আতাউর রহমান, আলমগীর হোসেন সরদার, আনিচুজ্জামান পলাশ, আহসানুল হক লড্ডন, ইব্রাহীম সরদার, টিটো জমাদ্দার, শরিফুল ইসলাম মিকু, আ: রউফ গাজী, আ: রহিম গাজী, মিতা পারভীন, ইয়াসমিন ভুইয়া প্রমুখ।
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০২:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















