ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে।
টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার (৮ মে) দুপুরে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন সহকারী পর্যবেক্ষক উড়িষ্যার মোহনচরর মাঝি। সব মিলিয়ে আটটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল- শুভেন্দু অধিকারী।
দ্বিতীয় প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে অন্য কোনো নাম আসেনি। এরপরই বিজয়ী সব বিধায়কদের সামনে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা নাম ঘোষণা করা হয়।
অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কে দলনেতা হবেন, তা নিয়ে আটটি প্রস্তাব এসেছিল। সবকটিতেই একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনো নাম আসেনি। তাই আজকে আমরা ঘোষণা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।
একাধিক নাম নিয়েও আলোচনা হলেও দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু, তাকে নিয়ে কোনো দ্বিমত ছিল না। অনেকের মতে, পরপর দু’বার মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মমতার নিজ আসন গড় ভবানীপুরেই জয়লাভ করেন শুভেন্দু।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর এস এস)ছারা বিজেপি হয় না। সেই আরএসএসের পছন্দ ছিলেন শুভেন্দু অধিকারী। আর তার নামেই সিলমোহর দিল বিজেপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬