বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা দ্রুত প্রত্যাহার করুন : সম্পাদক পরিষদ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হওয়ায় এ উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদকদের সংগঠনটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম স্বাক্ষরিত এক বিবৃতিতে অতি দ্রুত মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে মামলা করার আগে প্রকাশিত প্রতিবেদনটির বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানানো হয়নি। এমনকি এ বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা প্রেস কাউন্সিলের কাছেও কোনো ধরনের মামলা কিংবা অভিযোগ না করেই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

‘এমন এক সময়ে মামলাটি করা হয়েছে যখন সরকারসহ গণমাধ্যম করোনাভাইরাস মহামারি নিয়ে সার্বক্ষণিক লড়াই করছে। গণমাধ্যমকে হয়রানি ও ভয় দেখানোর জন্য এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক।’

বিবৃতিতে সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলা হয়, আমরা এই দু’জন সম্পাদকের বিরুদ্ধে মামলা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের দাবি জানাই এবং মিডিয়াকে দমন করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com