বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাতাসের মাধ্যমে কতদূর ছড়াতে পারে করোনা?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১

করোনা সংক্রমণ হয় মূলত নাক-মুখ বা চোখের মাধ্যমে। চিকিৎসকরা এখন পর্যন্ত তাই বলে আসছে। সংক্রমিত ব্যক্তি থেকে খুব সহজেই ছড়ায় করোনাভাইরাস। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখলে রক্ষা পাওয়া যেতে পারে কভিড থেকে। করোনা আক্রান্ত হলে সাধারণত ব্যথা, জ্বর, কাশির মতো উপসর্গ দেখা দেয় আবার অনেক সময় উপসর্গ না-ও থাকতে পারে। করোনা আক্রান্ত কারো হাঁচি, কাশি থেকে বাতাসে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। সে কারণেই একে অপরের সঙ্গে দূরত্ব রেখে চলাফেরা করতে বলা হচ্ছে বারবার। সেই সাথে মাস্ক পরতে হবে অবশ্যই। যাতে কারও শ্বাসের মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়ালেও তা ঢুকতে না পারে আরেকজনের শরীরে।
তবে দুই মিটার দূরত্ব কেন রাখতে বলা হচ্ছে, তা নিয়ে বার বার তৈরি হয়েছে প্রশ্ন । বিজ্ঞানীদের মত, বাতাসে থাকলেও এই ভাইরাস বেশি দূর যেতে পারে না। সংক্রমিতের শরীর থেকে বেরিয়ে, তার দুই মিটারের মধ্যেই ঘোরাফেরা করে। তার মধ্যেই মধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে ভাইরাস। আর বাতাসে ঘুরে বেড়াতে পারে না। মাটিতে পড়ে যাওয়ার পরে দু-তিন ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে ভাইরাস। তার পরে নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণেই কোথাও হাত দিলে বারবার সাবান বা হ্যান্ডওয়াশ নিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে। সেই সাথে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com