বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কওমি মাদরাসাগুলোকে ৮ কোটি ৩১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে পবিত্র রমজান উপলক্ষে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি)-এর মাধ্যমে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে সমুদয় অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক বরাদ্দ পাওয়া মাদরাসাগুলোর মধ্যে রংপুরে ৭০৩টি, রাজশাহীতে ৭০৪টি, খুলনায় ১ হাজার ১১টি, বরিশালে ৪০২টি, ময়মনসিংহে ৩৯৭টি, ঢাকায় ১ হাজার ৭৮০টি, চট্টগ্রামে ১ হাজার ৪৮১টি এবং সিলেটে ৪৮১টি।

বরাদ্দকৃত অনুদানের অর্থ গত ২২ ও ২৩ এপ্রিল সব জেলা প্রশাসকদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) পদ্ধতিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই বরাদ্দকৃত অর্থ অধিকাংশ জেলা প্রশাসক ইতোমধ্যে মাদরাসাগুলোর অনুকূলে হস্তান্তর করেছেন।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com