বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোরবানির সময় চামড়া রফতানির অনুমতি দিতে হবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘বিদেশে পশুর চামড়া রফতানির অনুমতি না দিলে এবারও মুনাফাখোর চক্র কোরবানির সময় সিন্ডিকেট তৈরি করবে। তাতে গত দুই-তিন বছরের মতো পশুর চামড়ার সঠিক দাম পাবেন না বিক্রেতারা।
তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও দুস্থদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য এতিমখানা ও লিল্লাহবোর্ডিং। পাশাপাশি হুমকির মুখে পড়বে সম্ভাবনাময় চামড়া শিল্প।’
গতকাল মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরেই কোরবানির সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম মূল্যে পশুর চামড়া ক্রয় করে। সিন্ডিকেটের কারণে কোরবানির সময় পানির দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া। সঠিক মূল্য না পেয়ে অনেকে ক্ষোভ আর হতাশায় চামড়া মাটি চাপা দিয়েছে। কেউ কেউ কেরোসিন দিয়ে চামড়ায় আগুনও দিয়েছে। বিক্রি করতে না পারায় অনেকের কোটি কোটি টাকার চামড়া পঁচে গেছে।
‘বাজারে প্রতিযোগিতা না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘কোরবানির সময় চামড়া বিদেশে রফতানির অনুমতি দিতে হবে। এতে চামড়ার বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হবে। বিক্রেতারা ভালো দাম পাবেন। কোরবানির পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও হতদরিদ্ররা আর্থিকভাবে উপকৃত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com