ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

কমলগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন

জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে” এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরশাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সদস্য আব্বাস আলী। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যলায় কে পরাজিত করে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় লাব করে। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

কমলগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন

আপডেট সময় ০২:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬