বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় দেশে মোট আক্রান্ত ৯৪৫৫ জন, মৃত্যু ১৭৭

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৭৭ জনের প্রাণহানি হলো।

রোববার (৩ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com