ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

‘অ্যাড মানি’ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে কার্ড থেকে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করতে হলে ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি ব্যবহার করে নিয়মিত লেনদেন করা যাবে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব এমএফএস প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এটি আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। তবে আগামী ১ আগস্ট থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত করা গেলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে ‘অ্যাড মানি’ করা যাবে।
এতে আরও বলা হয়, কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ যোগ করার লেনদেনকে ‘মার্চেন্ট পেমেন্ট’ নয়, বরং ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান থাকে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এসব প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখতে হবে।
এছাড়া এমএফএস ব্যক্তিগত হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার-০৫/২০২৫ এর নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

‘অ্যাড মানি’ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আপডেট সময় ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬