বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছোট পরিবহনে বড় ঝুঁকি!

মশিহুর রহমান বিরামপুর (দিনাজপুর) :
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

করোনা প্রতিরোধে সোমবার থেকে সারাদেশে সরকারি বিধিনিষেধ কড়াকড়ি ভাবে পালনের নির্দেশনা জারি হয়েছে। সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় বড় গণপরিবহণ বন্ধ থাকলেও ছোট পরিবহণে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে। এতে ছোট পরিবহণগুলো করোনা ঝুঁকি বৃদ্ধির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার শহরের শপিং মল ও বিপণী বিতান বন্ধ থাকলেও সীমিত আকারে কিছু দোকানপাট খোলা ছিল। তবে শহরে লোক সমাগম কম থাকায় দোকান গুলোতে ক্রেতার সংখ্যাও ছিল নগন্য। শহরের প্রধান সড়কে বড় গণপরিবহন না থাকলেও দাপটের সাথে চলেছে ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি ও অটোরিক্সা। বিরামপুর শহর থেকে সীমান্তবর্তী হিলি (হাকিমপুর), কাটলা বাজার ও আয়ড়া বাজারে ইজিবাইক, সিএনজি ও অটোরিক্সার মাধ্যমে গাদাগাদি করে যাত্রী আনা নেওয়া করতে দেখা গেছে। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ জারি হলেও সীমান্ত এলাকায় চলাচলকারী এসব ছোট পরিবহণ এখন করোনা বৃদ্ধিতে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায় বলেন, গাদাগাদি করে যাত্রী পরিবহণে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। মানুষ সচেতন না হলে পরিস্থিতির অবনতি হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, তিন জনের বেশি যাত্রী নিয়ে চলাচলকারি ইজিবাইক ও সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়ক ও সীমান্ত এলাকায় তাদের চলাচল বন্ধ করে দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com