বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শন এবং খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহের ডিসি

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পাঁচটি ঘর পরিদর্শণ করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সম্প্রতি অভিযোগ উঠে গরীবের দেওয়া ঘরে ফাটল ধরেছে। মঙ্গলবার দুপুরে অভিযোগের সত্যতা দেখতে ঘটনাস্থলে যান ডিসি। এ সময় ঘরে থাকা পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালি সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল- আল-মাসুম এবং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন। সম্প্রতি অভিযোগ উঠে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরে ফাটল ধরেছে। ঘটনা জানতে পেরে তিনি স্বশরীরে পরিদর্শণে আসেন। সেখানে তিনি ঘুরে অভিযোগের সত্যতা পাননি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, অভিযোগ উঠেছিল নির্মাণ কাজ সম্পন্ন হওয়া এই ঘর গুলোতে ফাটল ধরেছে। কিন্তু সরেজমিন পরিদর্শণ করে তেমন কিছুই পাওয়া যায়নি। তিনি জানান, একটি ঘরের পেছনে প্লাস্টার উঠে ফাটলের মতো দেখাচ্ছিল আসলে সেটি ফাটল নয়। বিষয়টি সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে। ঘরে বসবাসকারীরা জানান, তারা নিজেরা সেখানে উপস্থিত ছিলেন নির্মাণের সময়। এই ঘরগুলো নির্মাণে সকল উপকরণ ভালো ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com