শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টিকাকেন্দ্রের ঠিকানা জানা যাবে ফেসবুকে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এখন থেকে নিকটস্থ টিকাদান কেন্দ্রের তথ্য জানা যাবে। ফেসবুকের সঙ্গে যৌথভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সুবিধা চালু করছে। বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে কোভিড-১৯ সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুক এই প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে ফেসবুকে যুক্ত করা হবে ভ্যাকসিন ফাইন্ডার টুল। নতুন এই টুলটির মাধ্যমে কারা টিকা নিতে পারবেন, কোথায় টিকা দেওয়া যাবে, টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া কী ইত্যাদি বিষয়বস্তু থাকবে। ইংরেজির পাশাপাশি বাংলাতেও এই বিষয়গুলো তুলে ধরা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ তথ্যকেন্দ্রের মাধ্যমে ফেসবুক বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের সাথে যুক্ত করেছে। পাশাপাশি কোভিড-১৯ ও অনুমোদিত টিকা সম্পর্কিত ১ কোটি ৮০ লাখেরও বেশি ভুল তথ্য সরিয়ে নিয়েছে।
এতে আরও জানানো হয়, বাংলাদেশে সরকারি (http://www.surokkha.gov.bd) ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধনে আগ্রহী করতে ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে নোটিফিকেশন পাঠায়। মাস্ক পরার মতো প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও নিয়মিত মনে করিয়ে দেয়। সহজেই (http://www.corona.gov.bd) ওয়েবসাইট থেকে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা জানতেও প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের সাহায্য করে। এই বছরের শুরুতে কোভিড সম্পর্কিত ভুল তথ্য শনাক্ত ও প্রতিহত করে বাংলাদেশিদের সচেতন করার লক্ষ্যে ফেসবুক একটি জনশিক্ষা কার্যক্রম চালু করেছে (http://www.fightcovidmisinfo.com)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com