ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

কমলগঞ্জে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এর মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয় মাঠজুড়ে জমে থাকা কাদা ও ময়লা পানির কারণে প্রতিদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বৃষ্টির সময় বিদ্যালয় মাঠে হাঁটুসমান পানি জমে থাকে, ফলে শিক্ষার্থীদের কাদা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এতে অনেক শিক্ষার্থীর বিভিন্ন চর্মরোগসহ নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সময়ও বিদ্যালয় মাঠে পানি জমে ছিল। পরীক্ষার্থীদের কাদা ও পানির মধ্য দিয়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল নান্টু বলেন, বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। অতি কষ্টে হাটাচলা করতে হচ্ছে। মাঠ ভরাটে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন জানান, শিক্ষার্থীদের কল্যাণে অতি দ্রুত মাঠ ভরাট করার দরকার, প্রধান শিক্ষক যেন এব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

কমলগঞ্জে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

আপডেট সময় ০৩:১৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬