ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক
আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

শ্রীমঙ্গল প্রেসক্লাবে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন খবরপত্রের এহসান যুগ্ম সদস্য সচিব মনোনীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলা। সদস্য সচিব করা হয়েছে দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদকে এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুর রব (সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) ও নূর মোহাম্মদ সাগর (করতোয়া)। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ প্রমুখ। আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের কার্যকরী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সংগঠনের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে এবং প্রেসক্লাবকে সক্রিয় করতে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, প্রেসক্লাবের আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। আশা করা হচ্ছে নতুন আহ্বায়ক কমিটি নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিরসন করে দ্রুতই নির্বাচনের আয়োজন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

শ্রীমঙ্গল প্রেসক্লাবে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন খবরপত্রের এহসান যুগ্ম সদস্য সচিব মনোনীত

আপডেট সময় ০৮:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬