শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুরে জাতীয় শোক দিবসে বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুননেছা সহ ১৫ ই আগষ্ট-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক র?্যালী বের করেন রংপুরবিচার বিভাগ। শোক র?্যালী শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ আলী আহাম্মেদ, সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ আব্দুল মজিদ, মানব পাচার ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ মুজিবুর রহমান, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোছাঃ ইশরাত জাহান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী, মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট এফ.এম আহসানুল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াছমিন মুক্তা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, ফজলে এলাহী খাঁন, মোঃ জাহাঙ্গীর আলম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান, দেবাংশু কুমার সরকার, আল-মেহবুব, কে.এম হাফিজুর রহমান ও যুগ্ন জেলা জজ ২য় আদালতের বিচারক সাদিয়া সুলতানা, যুগ্ন জেলা জজ ৩য় আদালতের বিচারক স্নিগ্ধা রানী সরকার, বিচারক জুলফিকার উল্লাহ, রংপুর আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মালেক ও সাধারন সম্পাদক আব্দুল হক। সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনুর-এর সভাপতিত্বে শহীদদের রুহের মাগফেরাতের জন্য এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সিনিয়র জেলা ও দায়রা জজশাহেনুর-এর নির্দেশক্রমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এর নেতৃত্বে কেরামতিয়া এতিমখানা, সাতগাড়া এতিমখানা, আল-আমিন এতিমখানা, কেরানীরহাট শরীফিয়া দারুল উলুম এতিমখানার এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণে সহযোগীতা করেন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক খাইরুল হোসেন, জুডিশিয়াল পেশকার মোস্তাফিজার রহমান, প্রধান তুলনাকারক মাহফুজার রহমান চৌধুরী ও নাজির মোঃ মশিয়ার রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com