শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার সিপিএল খেলা হচ্ছে না সাকিবের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। আসন্ন আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি থাকায় সিপিএলের আগামী আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামা হচ্ছে না টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টম্বর। তাই সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা। গত মে মাসে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছিল জ্যামাইকা। এখন সাকিবের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে তারা।
গ্রিন ১১৫টি টি-টোয়েন্টিতে ৬৭৫ রান ও ৯৭টি উইকেট নিয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, বিগ ব্যাশে সিডনি থান্ডার্স, পিএসএলে মুলতান সুলতান্সের হয়েও খেলেছেন তিনি। এ ছাড়া গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকার হয়ে খেলেছেন গ্রিন।
জ্যামাইকা তালাওয়াসের দল: আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, কার্লোস ব্র্যাথওয়েট, রোভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ, মিগায়েল প্রিটোরিয়াস, হায়দার আলি, চাদউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস, কায়েস আহমেদ, কেনার লুইস, শামারা ব্রুকস, ভেরেসামি পারমল, আবিঝাই মানসিং, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি ও রায়ান পারসদ। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com