ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক Logo ঈশ্বরগঞ্জে প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ Logo টানা ৮ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু Logo কালীগঞ্জে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা Logo গজারিয়ার বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীনগর সবুজ ক্লাব Logo তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সারোয়ার ও সম্পাদক হাসান Logo মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

কুলিয়ায় ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলিয়া নকশীকাঁথা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে আলহাজ্ব আব্দুল করিম সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সাদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠন এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে। খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কুলিয়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোঃ হাবিবুর রহমান, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বাংলাদেশ রেলওয়ের টিটিই মোঃ রফিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম লেবু, বিশিষ্ট ব্যবসায়ী বছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সুমন মিয়া। ফুটবল খেলা পরিচালনা করেন আবু সায়েম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন কুলিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বছির উদ্দিন, জহুরুল ইসলাম, নয়ন মিয়া, শাওন,সানিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক। খেলায় অংশগ্রহণকারী বিবাহিত ও অবিবাহিত দুই দলের মধ্যে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বিবাহিত দল ৩-২ গোলে জয়লাভ করে। পুরো খেলাজুড়ে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার

কুলিয়ায় ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬