শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে এক মাসে করোনায় আক্রান্ত ৫৮ জন, সুস্থ ৩৪

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর কেটে গেছে দীর্ঘ এক মাস। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা একজন নারী। তার বয়স (২০)। অন্য একজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও উপজেলার বাসিন্দা বয়স (২৭)।

মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তা থেকে বৃদ্ধি পেয়ে এক মাসে পর্যায় ক্রমে ৫৮ জনে এসে দাঁড়াল কোভিড-১৯ পজিটিভ।

এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৪ নারী ও ৩৪ পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ছয়জন, ২০-৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৪০ জন, ৫০ থেকে তার ঊর্ধ্বে ১২ জন।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলার মধ্যে, বরিশাল মহানগরী ২৩, বাবুগঞ্জ ১২, মেহেন্দীগঞ্জ পাঁচ, উজিরপুরে পাঁচ, হিজলা তিন, গৌরনদীতে তিন, বানারীপাড়া দুই, বাকেরগঞ্জে দুই, সদর উপজেলা এক, মুলাদী এক এবং আগৈলঝাড়া একজন করোনা রোগী শনাক্ত করা হয়।

এ জেলায় ৩৪ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com