বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইএফসিকে সহজ শর্তে ঋণ দিতে অর্থমন্ত্রীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

দেশের বেসরকারি খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে ১৮ অক্টোবর বাংলাদেশ প্রতিনিধি দল এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিদলের মধ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ এবং মি. মাকতের ডিওপ আইএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অর্থমন্ত্রী ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ ‘বাংলা বন্ড’ ইস্যু করার জন্য আইএফসি এর প্রশংসা করেন। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ মহামারির সময় বেসরকারি খাতে বিশেষ করে ব্যাংক, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখায় আইএফসিকে ধন্যবাদ জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সভায় বাংলাদেশের পুজিবাজারে ‘টাকা বন্ড’ ইস্যুর বিষয়ে সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসির কান্ট্রি স্ট্র্যাটেজি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেন।
২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসিকে বাংলাদেশে পিপিপির মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য অনুরোধ জানান তিনি। একইসঙ্গে অর্থমন্ত্রী আইএফসিকে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান। আইএফসি বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ পার্টনারশিপ আরও সংহত করার আশাবাদ ব্যক্ত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com