ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান

ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান এবারে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাকে যুবদলের মূল কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। জাহিদ হোসেন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের পুত্র। উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতেও সদস্য পদে ছিলেন। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকান্ডে তার দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে যুবদলের মূল কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মী ও এলাকাবাসী শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তার রাজনৈতিক পদচারনা শুরু করেন। তিনি ১৯৯২ সালে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে সাধারন সম্পাদক ছিলেন। এরপর উচ্চশিক্ষা লাভে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ৯৬ সাল পর্ষন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির রাষ্ট বিজ্ঞান বিভাগের কনভেনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় পরবর্তীতে তাকে কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটির সদস্যও করা হয়েছিল। জাহিদ হাসান ঢাকাতে ছাত্রদল ও যুবদলের রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহব্বায়ক কমিটির সদস্য ছিলেন। এলাকায় বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝেও রয়েছে তার বেশ গ্রহন যোগ্যতা। তিনি আগামী স্থানীয় নির্বাচনে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এবারে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে চলার পথে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান

আপডেট সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬