ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২ লাখ ৪ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
সোমবার (৮ জুন ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপির সদস্যরা দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২ লাখ ৪ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

আপডেট সময় ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬