ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

১২ দিনের ব্যবধানে নালিতাবাড়ীতে ৫ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাত্র ১২ দিনের ব্যবধানে পাঁচটি ভিন্ন মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। অল্প সময়ের ব্যবধানে একের পর এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো— ইসরাফিল (১৫), খন্দকার মাশরাফি (১৩), রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)।
২৭ মে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী খন্দকার মাশরাফি মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সে পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে। ৭ জুন উপজেলার পাঁচগাঁও গ্রামের ইকরা মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে একই দিনে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। তারা হলো— রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)। তিনজনই পাঁচগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, একই সঙ্গে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও একবার বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের খুঁজে পাওয়া যায়। তারা পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল বলেও জানা গেছে। নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে, পাঁচগাঁও থেকে একই সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিন শিক্ষার্থীর অভিভাবকরাও সোমবার (৮ জুন) থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে কাজ করছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। একই উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বল্প সময়ের ব্যবধানে পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত তাদের সন্ধান মিলবে বলে প্রত্যাশা করছেন পরিবার ও স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

১২ দিনের ব্যবধানে নালিতাবাড়ীতে ৫ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬