ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে। তিনি দুই সন্তানের পিতা ছিলেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশার খরচ জোগাতে এমন কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রোববার গভীর রাতে বড়বাড়িয়া এলাকার গামারিয়া বিলের একটি সেচ পাম্পের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক লাইনের তার চুরির উদ্দেশ্যে সেখানে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সোমবার সকালে স্থানীয়রা বিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬